আপডেট :

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

        বেকার ভাতার নামে ২১ লাখ ডলার আত্মসাৎ, দোষ স্বীকার ক্যালিফোর্নিয়ার দুই বাসিন্দার

        আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

২০২৫ সালে লস এঞ্জেলেসের ভাড়ার বাজারে বাড়বে প্রতিযোগিতা

২০২৫ সালে লস এঞ্জেলেসের ভাড়ার বাজারে বাড়বে প্রতিযোগিতা

ছবিঃ এলএবাংলাটাইমস

২০২৫ সালের শুরুতে লস এঞ্জেলেসের ভাড়ার বাজার আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে বলে জানিয়েছে RentCafe, একটি জাতীয় অ্যাপার্টমেন্ট অনুসন্ধান ওয়েবসাইট। জানুয়ারির ভয়াবহ দাবানল ভাড়ার বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে, যার পুরো প্রভাব এখনো স্পষ্ট নয়। তবে, নতুন তথ্য বলছে যে পূর্ব ও পশ্চিম লস এঞ্জেলেস কাউন্টিতে ভাড়াটিয়াদের জন্য ২০২৪ সালের শুরুর তুলনায় বসবাসের পরিবেশ আরও কঠিন হয়ে উঠেছে।

পূর্ব লস এঞ্জেলেস কাউন্টিতে, যেখানে এলএ, লং বিচ, পাসাডেনা, পোমোনা এবং ডাউনি অন্তর্ভুক্ত, সেখানে ভাড়া নবায়নের হার ৫১.৪%— যা এক বছর আগের ৪৭.৬% থেকে বেড়েছে। RentCafe-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভাড়াটিয়ারা এখন স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছেন। এই অঞ্চলে নতুন অ্যাপার্টমেন্টের সরবরাহ মাত্র ০.৬৩% বৃদ্ধি পেয়েছে, যা ২০২৪ সালের শুরুর ০.৪৮%-এর তুলনায় কিছুটা বেশি। তবে বিশ্লেষকদের মতে, এ সামান্য বৃদ্ধিও চাহিদা পূরণ করতে যথেষ্ট নয়। এলাকাটির দখল হার বর্তমানে ৯৬.০%, এবং নতুন অ্যাপার্টমেন্ট গড়ে ৪৪ দিন খালি থাকে। প্রতি খালি ইউনিটের জন্য গড়ে ১৩ জন সম্ভাব্য ভাড়াটিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। এ অঞ্চলের ভাড়াটিয়ারা গড়ে ৪০ মাস ধরে একই বাসায় থাকেন, যা যুক্তরাষ্ট্রের গড় ২৮ মাসের তুলনায় অনেক বেশি। RentCafe-এর ভাড়া প্রতিযোগিতা সূচক অনুযায়ী, পূর্ব লস এঞ্জেলেস কাউন্টি যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিযোগিতামূলক বাজারগুলোর তালিকায় ১৭তম স্থানে উঠে এসেছে, যা গত বছরের তুলনায় উন্নতি।

পশ্চিম লস এঞ্জেলেস কাউন্টিতে, যেখানে সান্তা মনিকা, মারিনা ডেল রে, কালভার সিটি ও ইংগেলউড অন্তর্ভুক্ত, সেখানে ভাড়াটিয়ারা একইরকম চাপে রয়েছেন। RentCafe-এর তথ্য অনুযায়ী, পুনঃভাড়া নবায়নের হার ৪১.৬%-এ পৌঁছেছে, যা ২০২৪ সালের শুরুতে ছিল ৩৭.৬%। তবে, নতুন অ্যাপার্টমেন্টের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে— মাত্র ০.১৮% নতুন ইউনিট যুক্ত হয়েছে, যা গত বছরের ০.৫৭% তুলনায় অনেক কম। এ অঞ্চলে দখল হার ৯৩.০%, এবং অ্যাপার্টমেন্ট গড়ে ৪৪ দিন খালি থাকে। প্রতি খালি ইউনিটের জন্য গড়ে ৮ জন সম্ভাব্য ভাড়াটিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানকার ভাড়াটিয়ারা গড়ে ৩০ মাস একই বাসায় থাকেন। RentCafe-এর রিপোর্টে দেখা গেছে, পশ্চিম লস এঞ্জেলেসের প্রতিযোগিতা সূচক ৭১.০-এ পৌঁছেছে, যা আগের বছরের ৬৪.৮ থেকে বৃদ্ধি পেয়েছে।

যদিও লস এঞ্জেলেসের ভাড়ার বাজার চ্যালেঞ্জিং হয়ে উঠছে, RentCafe বলছে এটি এখনো যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিযোগিতামূলক বাজারগুলোর তালিকায় শীর্ষে নেই। যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিযোগিতামূলক ভাড়ার বাজারগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে মায়ামি, এরপর রয়েছে শিকাগোর শহরতলি ও উত্তর নিউ জার্সি। RentCafe-এর এই গবেষণা সম্পন্ন হয়েছে এর মূল প্রতিষ্ঠান Yardi-এর বিশদ রিয়েল এস্টেট ডাটার উপর ভিত্তি করে।

এলএবাংলাটাইমস/ওএম

     

শেয়ার করুন

পাঠকের মতামত