আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কাউন্টি শেরিফ বিভাগে মাসের পর মাস ব্যবহার হয়েছে ত্রুটিপূর্ণ ডিএনএ টেস্ট কিট

কাউন্টি শেরিফ বিভাগে মাসের পর মাস ব্যবহার হয়েছে ত্রুটিপূর্ণ ডিএনএ টেস্ট কিট

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের পক্ষ থেকে বুধবার ঘোষণা করা হয়েছে যে, তারা প্রায় ৪০০০ ডিএনএ নমুনা পুনরায় পরীক্ষা করবে। কারণ, গত আট মাস ধরে তারা এমন একটি টেস্ট কিট ব্যবহার করেছে, যা নির্মাতার মতে মাঝে মাঝে অসম্পূর্ণ ফলাফল দিতে পারে।

বিভাগের মতে, তাদের সায়েন্টিফিক সার্ভিসেস ব্যুরো সোমবার জানতে পারে যে, একটি ডিএনএ টেস্ট কিট নির্মাতা সংস্থা গত বছর একটি নোটিশ পাঠিয়েছিল। ওই নোটিশে জানানো হয়েছিল যে, "একটি নির্দিষ্ট ব্যাচের কিট মাঝে মাঝে দুর্বল পারফরম্যান্স করতে পারে, যার ফলে অসম্পূর্ণ ফলাফল বা প্রোফাইল তৈরি হতে পারে।" নোটিশটি ২৮ আগস্ট ২০২৪ তারিখে শেরিফ বিভাগে পাঠানো হয়েছিল, তবে এটি এমন এক ব্যক্তির কাছে পৌঁছেছিল, যিনি তখন আর সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন না। ওই নোটিশে পরামর্শ দেওয়া হয়েছিল যে, ক্ষতিগ্রস্ত কিটগুলোর ব্যবহার বন্ধ রাখা উচিত। কিন্তু, শেরিফ বিভাগ তা না করে জুলাই ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত প্রায় আট মাস ধরে এই কিট ব্যবহার করে গেছে।

ত্রুটিপূর্ণ কিট ব্যবহারের ফলে ঠিক কতগুলো অপরাধ তদন্ত প্রভাবিত হয়েছে, তা স্পষ্ট নয়। তবে শেরিফ বিভাগ জানায়, এতে অসম্পূর্ণ বা নিম্নমানের ফলাফল আসতে পারে, তবে এতে কোনো ব্যক্তিকে ভুলভাবে শনাক্ত করার সম্ভাবনা নেই। সমস্যার পরিমাণ নির্ধারণের জন্য বিভাগটি প্রায় ৪০০০ নমুনা পুনরায় পরীক্ষা করবে। তবে কিছু নমুনা পুনরায় পরীক্ষা করা সম্ভব নাও হতে পারে, কারণ সেগুলোর আকার খুব ছোট।

শেরিফ রবার্ট লুনা বলেন, "আমরা আমাদের অপরাধ তদন্তের স্বচ্ছতা ও ফরেনসিক পরীক্ষার নির্ভরযোগ্যতাকে অত্যন্ত গুরুত্ব দিই। এই সমস্যাটির যথাযথ সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে চলমান এবং ভবিষ্যতের মামলাগুলোর যথার্থতা নিশ্চিত করা যায়।"

শেরিফ বিভাগ এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং বিদ্যমান নীতিমালা পুনর্মূল্যায়ন করে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নতুন ব্যবস্থা নেবে। এ ঘটনায় অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও প্রভাবিত হতে পারে বলে জানা গেছে, যার মধ্যে জেলা অ্যাটর্নি অফিসও রয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টির জেলা অ্যাটর্নি নাথান হকম্যান বলেন, "আমরা এই ঘটনা সম্পর্কে জানতে পেরে সঙ্গে সঙ্গেই শেরিফ বিভাগের সঙ্গে কাজ শুরু করেছি। অপরাধবিচারের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষ—আসামি, আইনজীবী, ভুক্তভোগী, প্রসিকিউটর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালত—এ ব্যাপারে যথাযথ তথ্য পাবে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।" তিনি আরও বলেন, "আমরা প্রত্যেক মামলার তথ্য বিশ্লেষণ করে আইন অনুযায়ী যথাযথ সিদ্ধান্ত নেব। অপরাধবিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।"

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত