আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ইন-এন-আউটের গোপন মেনুর বিশেষ কৌশল বন্ধ, মূল্য বৃদ্ধি করা হলো

ইন-এন-আউটের গোপন মেনুর বিশেষ কৌশল বন্ধ, মূল্য বৃদ্ধি করা হলো

ছবিঃ এলএবাংলাটাইমস

ইন-এন-আউট বার্গারের চালাক ক্রেতাদের জন্য দুঃসংবাদ—গোপন মেনুর একটি জনপ্রিয় লুপহোল বন্ধ করে দিয়েছে চেইনটি।

একটি মেমোরেন্ডাম অনুযায়ী, যা ইন-এন-আউটের স্টোরগুলোতে পাঠানো হয় এবং পরে Reddit-এ ফাঁস হয়, প্রতিষ্ঠানটি এখন থেকে আলাদাভাবে অর্ডার করা মাংস ও পনিরের টুকরোর দাম বাড়াচ্ছে।

প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (COO) ডেনি ওয়ারনিক মেমোরেন্ডামে জানান, এই মূল্যবৃদ্ধির উদ্দেশ্য গোপন মেনুর জনপ্রিয় আইটেম “ফ্লাইং ডাচম্যান” এর দামের সঙ্গে সামঞ্জস্য রাখা। এই অফ-মেনু আইটেমটিতে কেবল দুটি মাংসের প্যাটি ও দুটি পনিরের স্লাইস থাকে—বিনা বান বা অন্য কোনো উপকরণ ছাড়াই।

SFGate জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় সাধারণত ফ্লাইং ডাচম্যানের দাম প্রায় $৫.৫০। তবে কিছু স্মার্ট ক্রেতা বুঝতে পেরেছিলেন যে, প্যাটি ও পনির আলাদাভাবে অর্ডার করলে খরচ হয় মাত্র $৩.৪০।

তবে ডাবল-ডাবল বা ৩×৩ বার্গারের মতো সাধারণ মেনু আইটেমের সঙ্গে অতিরিক্ত প্যাটি ও পনির যোগ করার খরচ একই থাকবে।

ওয়ারনিক আরও উল্লেখ করেন, এই মূল্যবৃদ্ধি আসলে গ্রাহকদের মধ্যে থাকা "দাম নিয়ে বিভ্রান্তি" দূর করার জন্য করা হয়েছে। সেই সঙ্গে তিনি ইন-এন-আউটের কর্মীদের নির্দেশ দিয়েছেন, যদি কেউ এই পরিবর্তনে বিস্মিত হয়, তবে তাদের প্রতি সহানুভূতিশীল হতে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত