আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এলন মাস্ক ৩৩ বিলিয়ন ডলারের চুক্তিতে X বিক্রি করলেন নিজের কোম্পানি xAI-কে

এলন মাস্ক ৩৩ বিলিয়ন ডলারের চুক্তিতে X বিক্রি করলেন নিজের কোম্পানি xAI-কে

ছবি: এলএবাংলাটাইমস

বিলিয়নিয়ার এলন মাস্ক তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম X (সাবেক টুইটার) ৩৩ বিলিয়ন ডলারের অল-স্টক চুক্তিতে নিজের এআই কোম্পানি xAI-কে বিক্রি করেছেন। শুক্রবার এক ঘোষণায় তিনি এ তথ্য জানান।

X এবং xAI—দুই প্রতিষ্ঠানই ব্যক্তিগত মালিকানাধীন, যার ফলে তাদের আর্থিক বিবরণী প্রকাশ করার বাধ্যবাধকতা নেই। মাস্ক এক পোস্টে বলেছেন, এই চুক্তির ফলে "xAI-এর উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা এবং দক্ষতা X-এর বিশাল ব্যবহারকারীর সঙ্গে একীভূত হয়ে অসাধারণ সম্ভাবনা উন্মুক্ত করবে।"

তিনি জানান, চুক্তির মাধ্যমে xAI-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ বিলিয়ন ডলার এবং X-এর মূল্য ৩৩ বিলিয়ন ডলার। ২০২২ সালে মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে এর কর্মীসংখ্যা কমিয়ে দেন এবং ঘৃণামূলক বক্তব্য, ভুল তথ্য ও ব্যবহারকারী যাচাইকরণের নীতিতে পরিবর্তন আনেন। পরে তিনি এর নাম পরিবর্তন করে X রাখেন।

এর এক বছর পর তিনি xAI চালু করেন।

মাস্ক আরও বলেন, "xAI এবং X-এর ভবিষ্যৎ একসূত্রে গাঁথা। আজ আমরা আনুষ্ঠানিকভাবে ডেটা, মডেল, কম্পিউটিং, বিতরণ এবং প্রতিভার সংমিশ্রণ ঘটানোর সিদ্ধান্ত নিলাম। এই সমন্বয় আমাদের সত্যের অনুসন্ধান ও জ্ঞানের বিকাশের মূল লক্ষ্য বজায় রেখেই আরও বুদ্ধিমান ও অর্থবহ অভিজ্ঞতা দেবে।"

এই চুক্তির ফলে X ব্যবহারকারীদের জন্য বড় কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনো পরিষ্কার নয়। কারণ, xAI ইতিমধ্যেই X-এর ব্যবহারকারীদের পোস্ট থেকে তথ্য সংগ্রহ করে তার এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহার করছে। বর্তমানে X-এর অর্থপ্রদানকারী ব্যবহারকারীরা এর এআই চ্যাটবট "Grok"-এর সুবিধা পাচ্ছেন, যেখানে ফ্রি ব্যবহারকারীরা প্রতি দুই ঘণ্টায় সর্বোচ্চ ১০টি প্রশ্ন করতে পারেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত