আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নিজস্ব গৃহহীন সেবা বিভাগ গঠনের বিষয়ে ভোট দেবে লস এঞ্জেলেস কাউন্টি

নিজস্ব গৃহহীন সেবা বিভাগ গঠনের বিষয়ে ভোট দেবে লস এঞ্জেলেস কাউন্টি

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে গৃহহীন সমস্যা সমাধানে বিপুল অর্থ ব্যয় করা হলেও কাঙ্ক্ষিত ফল আসছে না। এ পরিস্থিতিতে, কাউন্টির গৃহহীন সেবাগুলোকে একটি একক বিভাগে সংহত করার প্রস্তাবে মঙ্গলবার (২ এপ্রিল) ভোট দেবে লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজরস।

এ প্রসঙ্গে লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজর লিন্ডসে হরভাথ বলেন, “আমাদের গৃহহীন সেবাগুলো ১৪টির বেশি বিভিন্ন বিভাগের মধ্যে ছড়িয়ে রয়েছে। পাশাপাশি রয়েছে এলএএইচএসএ (লস এঞ্জেলেস হোমলেস সার্ভিসেস অথরিটি), লস এঞ্জেলেস সিটি এবং পুরো কাউন্টির বিভিন্ন শহর, যারা নিজ নিজ উদ্যোগে সেবা দিয়ে যাচ্ছে। এভাবে কার্যক্রম পরিচালনা করা কঠিন। এলএএইচএসএ’র কার্যক্রম নিয়ে মানুষের যে জবাবদিহিতার প্রত্যাশা, তা হচ্ছে না। এটি মূলত কাঠামোগত সমস্যা।”

হরভাথ আরও জানান, বিভিন্ন অডিটে দেখা গেছে, গৃহহীন সেবা খাতে ব্যয় করা অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না এবং কার্যক্রমের সঠিক ট্র্যাকিংয়ের অভাব রয়েছে। ফলে অনেক মানুষ এসব পুনর্বাসন কর্মসূচির মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু কার্যকরভাবে গৃহহীন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না।

তিনি উল্লেখ করেন, “মেজার এ এবং মেজার এইচ—এই দুই ব্যালট উদ্যোগের মাধ্যমে বিপুল পরিমাণ তহবিল এই খাতে এসেছে। কিন্তু পর্যাপ্ত কাঠামোগত পরিকল্পনা না থাকায় অর্থের যথাযথ তদারকি ও ব্যবস্থাপনা হয়নি। একাধিক অডিটেই তা প্রমাণিত হয়েছে। আমাদের এখন দরকার এই সমস্যার সমাধান। কাউন্টির তহবিল ব্যবহারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং কার্যকর ফলাফল আনয়ন।”

তবে, নতুন বিভাগ গঠনের ফলে এলএএইচএসএ’র সঙ্গে কাউন্টির অংশীদারিত্ব শেষ হবে না বলে জানান হরভাথ। বরং কাউন্টির ভূমিকা কিছুটা সীমিত করে ৮৮টি শহরের গৃহহীনদের জন্য আরও কার্যকর সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

এ বিষয়ে এলএএইচএসএ’র সিইও ড. ভা লেসিয়া অ্যাডামস কেলাম বলেন, “বিভিন্ন অডিটের যে পর্যবেক্ষণ, তা আমি স্বীকার করি। তবে এলএএইচএসএ ইতোমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে, যার প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে। গত বছর গৃহহীন মানুষের সংখ্যা কিছুটা কমেছে, যা আমাদের প্রচেষ্টার ফল।”

মঙ্গলবার প্রস্তাবটি পাস হলে, নতুন কাউন্টি বিভাগটি আনুষ্ঠানিকভাবে ১ জুলাই থেকে কার্যক্রম শুরু করবে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত