আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

দেউলিয়া ঘোষণার পরও ব্যবসা চালিয়ে যাবে হুটার্স

দেউলিয়া ঘোষণার পরও ব্যবসা চালিয়ে যাবে হুটার্স

ছবি: এলএবাংলাটাইমস

বিশ্ববিখ্যাত রেস্তোরাঁ চেইন হুটার্স দেউলিয়া সুরক্ষা (চ্যাপ্টার ১১) আবেদন করেছে, তবে প্রতিষ্ঠানটি ব্যবসা বন্ধ করছে না। সোমবার (১ এপ্রিল) হুটার্সের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়, দেউলিয়া প্রক্রিয়ার অংশ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের ১০০টি কোম্পানি-মালিকানাধীন রেস্তোরাঁ দুইটি ফ্র্যাঞ্চাইজি গ্রুপের কাছে বিক্রি করবে। এই গ্রুপ দুটি টাম্পা, ফ্লোরিডা এবং শিকাগো অঞ্চলে হুটার্স রেস্তোরাঁ পরিচালনা করে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ ফ্র্যাঞ্চাইজড হুটার্সের মালিক।

হুটার্সের এই দেউলিয়া আবেদন এমন এক সময় এলো যখন অন্যান্য ফাস্ট-ক্যাজুয়াল রেস্তোরাঁ ব্র্যান্ড, যেমন বার্গারফাই এবং রেড লবস্টারও আর্থিক সংকটের কারণে দেউলিয়া হয়ে গেছে। এছাড়া, হুটার্সের কর্মী ব্যবস্থাপনাও সমালোচনার মুখে পড়েছে, যেখানে বর্ণবৈষম্য ও লিঙ্গ বৈষমন নিয়ে একাধিক মামলা হয়েছে।

উল্লেখ্য, গত বছর প্রতিষ্ঠানটি খাদ্য ও শ্রম ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে বেশ কিছু রেস্তোরাঁ বন্ধ করে দেয়।

হুটার্স জানিয়েছে, তারা আগামী ৯০-১২০ দিনের মধ্যে দেউলিয়া প্রক্রিয়া থেকে বেরিয়ে আসবে।

“আজকের ঘোষণা হুটার্সের আর্থিক ভিত্তি সুদৃঢ় করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আমাদের গ্রাহকদের প্রত্যাশিত অতিথিপরায়ণ সেবা এবং সুস্বাদু খাবার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” – বলেন হুটার্স অব আমেরিকার সিইও সাল মেলিলি।

হুটার্স টেক্সাস আদালতে চ্যাপ্টার ১১ দেউলিয়া সুরক্ষা আবেদন করেছে, যা পুনর্গঠনের মাধ্যমে আর্থিক সমস্যার সমাধান করতে চাওয়া কোম্পানিগুলোর জন্য একটি সাধারণ পদ্ধতি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা “কোম্পানি-মালিকানাধীন রেস্তোরাঁগুলোর কার্যক্রম মূল্যায়ন করছে”, যার ফলে দেউলিয়া প্রক্রিয়ার সময় কিছু শাখা বন্ধ হয়ে যেতে পারে।

২০১৯ সালে নর্ড বে ক্যাপিটাল এবং ট্রাইআর্টিসান ক্যাপিটাল অ্যাডভাইজার্স নামক দুটি প্রাইভেট ইকুইটি ফার্ম হুটার্স কিনে নেয়।

এবার মূল প্রতিষ্ঠাতাদের একটি গ্রুপ প্রতিষ্ঠানটি কিনে নিচ্ছে, যার মধ্যে অন্যতম হলেন ফ্র্যাঞ্চাইজি গ্রুপ হুটার্স ইনক-এর সিইও নিল কিফার।

“বহু বছর ধরে হুটার্স বিভিন্ন প্রাইভেট ইকুইটি ফার্ম ও মালিকানাধীন গোষ্ঠীর হাতে ছিল, যাদের হুটার্স ব্র্যান্ড সম্পর্কে অভিজ্ঞতা ছিল না,” – বলেন কিফার।

ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নতুন পরিকল্পনার মাধ্যমে হুটার্সকে আরও পারিবারিক বান্ধব করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠাতা-নেতৃত্বাধীন এই উদ্যোগের মাধ্যমে হুটার্স আবার তার শিকড়ে ফিরে যাবে।”

হুটার্স কর্তৃপক্ষও জানিয়েছে, “আমাদের সুপরিচিত রেস্তোরাঁ ব্র্যান্ড টিকে থাকবে।”

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত