আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

ফুড ব্যাংক নেতাদের বিলাসবহুল গাড়ি, বাড়ির সংস্কারে কোটি কোটি ডলার আত্মসাৎ

ফুড ব্যাংক নেতাদের বিলাসবহুল গাড়ি, বাড়ির সংস্কারে কোটি কোটি ডলার আত্মসাৎ

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি পুরনো ও সুপ্রতিষ্ঠিত ফুডব্যাংকের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া রাজ্য সরকার এক বিস্ফোরক মামলা দায়ের করেছে। অভিযোগ অনুযায়ী, লং বিচ-ভিত্তিক 'Foodbank of Southern California' নামের অলাভজনক সংস্থার নেতারা বিগত এক দশকে $১১ মিলিয়নেরও বেশি রাষ্ট্রীয় অনুদান নিজেদের ও আত্মীয়স্বজনের বিলাসবহুল জীবনযাপনের পেছনে খরচ করেছেন।

৪০ বছরের পুরোনো এই সংস্থাটি মূলত লং বিচ ও দক্ষিণ লস অ্যাঞ্জেলেসে শত শত খাদ্য বিতরণ কেন্দ্রের জন্য খাবার সরবরাহ করত। কিন্তু গত সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের অভিযান ও অর্থায়ন বন্ধ হওয়ার পর থেকে সংস্থাটি কার্যত বন্ধ হয়ে যায়।

রাষ্ট্রের দায়ের করা মামলায় বলা হয়েছে, ফুডব্যাংকের বোর্ড সদস্যরা এই তহবিল দিয়ে লাস ভেগাস সফর, বাড়ির সংস্কার, মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ক্রিসমাসের সাজসজ্জা, ট্রাক ও লাভজনক ব্যবসায় বিনিয়োগ করেছেন। মোট ১০ জন বর্তমান ও সাবেক বোর্ড সদস্য এবং তাদের দুই আত্মীয়কে মামলায় অভিযুক্ত করা হয়েছে।

তাদের মধ্যে অন্যতম, প্রাক্তন কোষাধ্যক্ষ জিউসেপ্পে ব্রিগুগলিও এবং তার আত্মীয় অ্যাবেল ব্রিগুগলিও — যাদের বিরুদ্ধে ৬.২৮ মিলিয়ন ডলার নিজেদের প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ আনা হয়েছে, যেসব প্রতিষ্ঠান খাবার ব্যাংকের জন্য কোনো কার্যকর পণ্য বা সেবা সরবরাহই করেনি।

এছাড়া বোর্ডের সাবেক সদস্য ডিওন র‍্যাম্বো-র বিরুদ্ধে $২৭৯,৭৪৯ ডলারের বিনিময়ে বিজ্ঞাপনসেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেই কাজ না করার অভিযোগ আনা হয়েছে। র‍্যাম্বো অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

প্রাক্তন সিইও জিন কুপার ও তার স্বামী লামার র‍্যামসের বিরুদ্ধেও রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ। বলা হচ্ছে, তারা খাবার ব্যাংকের অর্থে মোবাইল, স্মার্টওয়াচ, ঘর সাজানোর জিনিস, উপহার কার্ড, এবং এমনকি কৃত্রিম ক্রিসমাস গাছ পর্যন্ত কিনেছেন।

বর্তমান সিইও ব্রায়ান উইভার, যিনি ২০২৪ সালের মার্চে দায়িত্ব নেন, জানিয়েছেন যে দুর্নীতির খবর পেয়ে তিনি নিজেই একটি ফরেনসিক হিসাবরক্ষণ দল নিয়োগ করেছিলেন। কিন্তু মামলায় তাকেও অভিযুক্ত করা হয়েছে, কারণ তাঁর নামে একটি টেসলা গাড়ি কেনা এবং $২০,০০০ ডলারের ক্যাশিয়ারের চেক ইস্যু করার তথ্য রয়েছে।

মামলায় ‘সুইট’ অ্যালিস হ্যারিস নামের একজন কমিউনিটি অ্যাক্টিভিস্টের নামও রয়েছে, যিনি তার সংস্থা ‘Parents of Watts’-এর জন্য ফুডব্যাংকের তহবিল থেকে $১৭৩,০০০ স্থানান্তর করেছেন বলে অভিযোগ রয়েছে। নিজের নাতনিকে চাকরি দেওয়ার ও জামাইকে বোর্ডে বসানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এই ঘটনার ফলে খাবার সরবরাহ কার্যক্রম বন্ধ হয়ে গেছে, যার প্রভাব পড়েছে প্রায় ৮.৫ লাখ খাদ্য নিরাপত্তাহীন মানুষের ওপর। সিইও উইভার বলেন, “অনেক মানুষ এখন না খেয়ে আছে। অনেকেই কষ্টে আছে।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত