আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

লস এঞ্জেলেসে পুলিশের গুলিতে লেখিকা আহত

লস এঞ্জেলেসে পুলিশের গুলিতে লেখিকা আহত

ছবিঃ এলএবাংলাটাইমস

বেস্টসেলিং লেখিকা জিলিয়ান লরেন (৫১) মঙ্গলবার লস এঞ্জেলেসে পুলিশের গুলিতে আহত হয়েছেন এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। একটি হিট অ্যান্ড রান মামলার সন্দেহভাজনদের খুঁজতে গিয়ে এই ঘটনা ঘটে।

লস এঞ্জেলেস পুলিশ (LAPD) জানায়, তিনজন সন্দেহভাজনের একজন লেখিকার বাড়ির আশপাশে ঢুকে পড়ে। এ সময় লরেন অস্ত্র হাতে বাসা থেকে বের হয়ে পুলিশের নির্দেশ উপেক্ষা করে বন্দুক তাক করেন, ফলে পুলিশ তাকে কাঁধে গুলি করে।

এ ঘটনা ঘটে তার বাড়ির পেছনের উঠানে, শহরের ইগল রক এলাকায়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, একজন সন্দেহভাজন বাড়িতে ঢোকার চেষ্টা করলে লরেন তার দিকে গুলি ছোড়েন।

গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাড়িতে আশ্রয় নেন এবং আধা ঘণ্টা পর গৃহপরিচারিকার সঙ্গে আত্মসমর্পণ করেন। দুজনকেই আটক করে পুলিশ। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়, তবে আঘাত প্রাণঘাতী নয়।

তার বাড়ি থেকে একটি ৯-মিমি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে এবং তাকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

হাইওয়ে প্যাট্রোল জানায়, গাড়ি দুর্ঘটনার প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। সে সময় তিনি কেবল অন্তর্বাস পরিহিত অবস্থায় কাছাকাছি একটি বাড়ির উঠানে ছিলেন। তার নাম প্রকাশ করা হয়নি। বাকি দুই সন্দেহভাজন এখনো পলাতক।

জিলিয়ান লরেন, যিনি জিলিয়ান শ্রাইনার নামেও পরিচিত, জনপ্রিয় বই Some Girls: My Life in a Harem এবং Behold the Monster–এর লেখিকা। তিনি ২০০৫ সালে ব্যান্ড উইজারের বেসিস্ট স্কট শ্রাইনারকে বিয়ে করেন।

উইজার সম্প্রতি কোচেলা মিউজিক ফেস্টিভ্যালে পারফর্ম করার ঘোষণা দিয়েছে, তবে লরেনের গ্রেফতার সেই পরিকল্পনায় প্রভাব ফেলবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত