আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্যালিফোর্নিয়া গভর্নর নির্বাচনে এগিয়ে কামালা হ্যারিস, বলছে নতুন জরিপ

ক্যালিফোর্নিয়া গভর্নর নির্বাচনে এগিয়ে কামালা হ্যারিস, বলছে নতুন জরিপ

ছবিঃ এলএবাংলাটাইমস

২০২৬ সালের ক্যালিফোর্নিয়া গভর্নর নির্বাচনে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অংশ নিলে তিনি সবচেয়ে এগিয়ে থাকবেন, এমনটাই জানিয়েছে নতুন এক জনমত জরিপ।

ইনসাইড ক্যালিফোর্নিয়া পলিটিক্স/এমারসন কলেজের পরিচালিত জরিপে দেখা গেছে, ৩১% ভোটার হ্যারিসকে সমর্থন করবেন বলে জানিয়েছেন, যদি তিনি নির্বাচনে দাঁড়ান।

জরিপটি ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১,০০০ জন নিবন্ধিত ভোটারদের মধ্যে পরিচালিত হয়। এতে ১৮ জন সম্ভাব্য প্রার্থীকে নিয়ে প্রশ্ন করা হয়, যারা ২০২৬ সালের জুনের প্রাথমিক নির্বাচনে অংশ নিতে পারেন।

হ্যারিসের পরেই রয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান কেটি পোর্টার, যিনি ৮% ভোটারদের সমর্থন পেয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন রিপাবলিকান রিভারসাইড কাউন্টির শেরিফ চ্যাড বিয়ানকো, যিনি পেয়েছেন ৪% সমর্থন।

এমারসন কলেজ পোলিংয়ের নির্বাহী পরিচালক স্পেন্সার কিমবলের মতে, “২০২৬ সালের গভর্নর প্রাথমিক নির্বাচন কতটা প্রতিযোগিতামূলক হবে, তা নির্ভর করছে হ্যারিস প্রার্থী হচ্ছেন কি না তার ওপর। পোর্টারের মতো প্রার্থীদের ভবিষ্যৎও অনেকটাই হ্যারিসের সিদ্ধান্তের উপর নির্ভরশীল।”

জরিপে দেখা গেছে, হ্যারিস ৪৯% ডেমোক্র্যাট ভোটারদের সমর্থন পেয়েছেন, যেখানে পোর্টার পেয়েছেন ১৩%। তবে যদি হ্যারিস না দাঁড়ান, তাহলে পোর্টারের সমর্থন বাড়ে ২১%-এ, যা তাকে একজন সম্ভাব্য ফেভারিটে পরিণত করে।

তবে হ্যারিসকে প্রার্থী হিসেবে দেখতে চান কিনা, সে বিষয়ে ভোটাররা দ্বিধাবিভক্ত। জরিপ অনুযায়ী, ৫০% চান হ্যারিস প্রার্থী হোন, এবং ৫০% চান না।

অন্যান্য বিষয়:

জরিপে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের ভবিষ্যৎ, প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ নীতি, এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস নিয়েও ভোটারদের মতামত নেওয়া হয়।

৫৯% ভোটার মনে করেন, নিউসামকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া উচিত নয়।

পার্টি অনুসারে দেখা গেছে, ৬১% ডেমোক্র্যাট চান নিউসাম প্রার্থী হোন, কিন্তু ৭৮% রিপাবলিকান ও ৭৫% স্বতন্ত্র ভোটার চান না।

ট্যারিফ ইস্যুতে, ৬০% ক্যালিফোর্নিয়ান মনে করেন, এটি মূলত ভোক্তাদের ওপর কর, মাত্র ২২% মনে করেন এটা বিদেশি বাণিজ্য অংশীদারদের ওপর কর।

৭৭% ডেমোক্র্যাট এবং ৫০% স্বতন্ত্র ভোটার মনে করেন এটি ভোক্তাদের ওপর কর।

তবে ৪৮% রিপাবলিকান মনে করেন, এটি বিদেশি দেশের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে আরোপিত।

২০২৮ সালের এলএ অলিম্পিক গেমস নিয়ে:

৩২% খুব আগ্রহী,

৪৪% কিছুটা আগ্রহী,

আর ২৪% একেবারেই আগ্রহী নন।

তবে, যদি খরচ করতে সক্ষম হতেন, তাহলে ৫৮% ভোটার সরাসরি অলিম্পিক দেখতে আগ্রহী হতেন বলে জানিয়েছেন, যেখানে ৪২% আগ্রহ দেখাননি।

এই জরিপ ক্যালিফোর্নিয়ায় রাজনীতির ভবিষ্যৎ প্রেক্ষাপট ও জনমানস কেমন হতে পারে, তার একটি আগাম চিত্র তুলে ধরেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত