আপডেট :

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

        ক্যালিফোর্নিয়ায় নতুন কর্মসংস্থান শর্ত চালু, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

        লস এঞ্জেলেসে ব্যালট পুড়িয়ে ও ভোটকেন্দ্রে ভাঙচুর, নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কা

        হাওয়াইয়ে তিনজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তি অভিযুক্ত

        মিয়ানমারে বিস্ফোরকভর্তি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫ জনের বেশি

        যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত ট্রাম্পের

        ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ‘ফ্রিডম ২৫০’ উৎসব বাতিলের আহ্বান ট্রাম্পের

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

এক রাতেই কেটে ফেলা হলো ডজনেরও বেশি গাছ, রহস্যে পুলিশ

এক রাতেই কেটে ফেলা হলো ডজনেরও বেশি গাছ, রহস্যে পুলিশ

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস শহরের কেন্দ্রস্থলে ডজনেরও বেশি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা, এমন খবর মিলেছে স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট থেকে। তবে ঠিক কখন এই নৃশংস কর্মকাণ্ডটি ঘটেছে, তা এখনও পরিষ্কার নয়।

লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (LAPD) জানিয়েছে, তারা এখনো এ বিষয়ে কোনও তথ্য পায়নি, এবং লস এঞ্জেলেস টাইমস থেকে সিটির আরবান ফরেস্ট্রি ডিভিশনে যোগাযোগ করার চেষ্টাও ব্যর্থ হয়েছে, কারণ ঘটনাটি ঘটে ইস্টার উইকেন্ডে।

একজন Reddit ব্যবহারকারী জানিয়েছেন, ১ম স্ট্রিট থেকে উইলশায়ার বুলেভার্ড পর্যন্ত বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে।

Instagram-এ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, Olympic Boulevard ও Hope Street, Olympic ও Figueroa Street, Broadway ও Cesar Chavez Avenue, Grand Avenue (Wells Fargo Center-এর সামনে), এবং Grand Avenue ও ৫ম স্ট্রিটে গাছগুলো মাটিতে পড়ে আছে।

ছবি ও ভিডিও দেখে ধারণা করা হচ্ছে, চেইনস ব্যবহার করে গাছগুলো কাটা হয়েছে। কিছু গাছ একেবারে গোড়া থেকে কাটা হলেও কিছু গাছ মাটি থেকে কয়েক ফুট ওপরে কাটা হয়েছে। অনেক গাছ আবার সম্পূর্ণভাবে কাটা হয়নি—সেগুলোর কিছু অংশ বাকলের সাহায্যে এখনও ঝুলে আছে।

লস এঞ্জেলেস টাইমসের মতে, কাটা গাছগুলোর মধ্যে কিছু ছিল Indian Laurel Fig, যা একটি খরা সহনশীল প্রজাতি হিসেবে পরিচিত এবং শহরের আবহাওয়ার জন্য উপযোগী।

এই ঘটনায় ঠিক কতজন জড়িত বা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। এ পর্যন্ত কোনো সিসিটিভি ফুটেজ বা সন্দেহভাজনের ছবি সামনে আসেনি।

লস এঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে: ‘এমন কাজ কেউ করতে পারে—এটা কল্পনার বাইরে। সিটি পাবলিক ওয়ার্কস টিম ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে এবং দ্রুত গাছগুলো পুনঃস্থাপন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। LAPD ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং যারা এই ধ্বংসাত্মক কাজের জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে’।

এই ঘটনা শহরের পরিবেশগত ভারসাম্য ও সৌন্দর্যের উপর সরাসরি আঘাত বলে মনে করছেন পরিবেশকর্মীরা।

এলএবাংলাটাইমস/ওএম 

 

শেয়ার করুন

পাঠকের মতামত