আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ক্যালিফোর্নিয়ায় বিষাক্ত শৈবালে মৃত্যুর মুখে তিমি, ডলফিন ও সী সিংহ

ক্যালিফোর্নিয়ায় বিষাক্ত শৈবালে মৃত্যুর মুখে তিমি, ডলফিন ও সী সিংহ

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলে একটি মারাত্মক শৈবাল বিকাশে হাজার হাজার সামুদ্রিক প্রাণী — সী সিংহ, ডলফিন ও বিভিন্ন প্রজাতির তিমি — অসুস্থ বা মৃত অবস্থায় ভেসে উঠছে, marine life বিশেষজ্ঞরা একে ‘নীরব বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ওরেঞ্জ ও এঞ্জেলেস কাউন্টিতে ইতোমধ্যে একটি হাম্পব্যাক, একটি মিনকি এবং দুটি গ্রে হোয়েল মৃত অবস্থায় তীরে ভেসে এসেছে বলে জানিয়েছে ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) ফিশারিজ ওয়েস্ট কোস্ট।

হান্টিংটন বিচে পাওয়া কিশোরী নারী হাম্পব্যাক হোয়েল এবং লং বিচ বন্দরে আটকে পড়া কিশোর পুরুষ মিনকি হোয়েলের মৃত্যুর জন্য ডোমোইক অ্যাসিডকে দায়ী করেছে NOAA। এই বিষাক্ত অ্যাসিডটি সাগরের তলদেশে অতিবৃদ্ধ শৈবাল থেকে উৎপন্ন হয় — যা চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম ধরা পড়ে।

NOAA’র ওয়েস্ট কোস্ট মুখপাত্র মাইকেল মিলস্টেইন এলএ টাইমসকে বলেন, “এই ঘটনা আমাদের দেখা অনেক সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর অবস্থার সঙ্গে মিলে যায়, যারা ডোমোইক অ্যাসিডে আক্রান্ত হয়েছে।” এই শৈবাল বিকাশ শুধু প্রাণীদের নয়, পুরো সামুদ্রিক খাদ্যচক্রকে বিপদের মুখে ফেলেছে।

সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়েছে, “এটি পরপর চতুর্থ বছর ডোমোইক অ্যাসিড সংক্রান্ত প্রাদুর্ভাব, তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এমন ক্ষতিকর শৈবাল বিকাশ আরও ঘন ও তীব্র হয়ে উঠছে।”

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত