আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

অ্যালঝেইমার আক্রান্ত নারীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তি দোষী সাব্যস্ত

অ্যালঝেইমার আক্রান্ত নারীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তি দোষী সাব্যস্ত

ছবিঃ এলএবাংলাটাইমস

পোর্ট হুয়েনেমি এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সী জোসেফ লিন জনসনকে এক অ্যালঝেইমার আক্রান্ত নারীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

ভেন্টুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ফেব্রুয়ারিতে জনসন ওই নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে গিয়ে ধরা পড়েন। ভুক্তভোগী নারীর বাড়িতে অতিথি হিসেবে গিয়েছিলেন জনসন এবং তিনি ছিলেন পরিবারের একজন বন্ধু।

ঘটনার সময় ভুক্তভোগীর মেয়ে মায়ের দেখাশোনা করছিলেন। তিনি যখন স্নান করতে যান, ফিরে এসে দেখেন জনসন তার মায়ের ওপরে শুয়ে আছেন। আদালতের নথিপত্র অনুযায়ী, এরপর ঘটনাটি জানানো হলে জনসনকে পুলিশ গ্রেপ্তার করে। ২০২৫ সালের ২৪ এপ্রিল জনসনকে ‘অক্ষম ব্যক্তিকে ধর্ষণ’ এবং ‘বিশেষভাবে দুর্বল ভুক্তভোগীর’ ওপর অপরাধ সংঘটনের অভিযোগে জুরি বোর্ড দোষী সাব্যস্ত করে।

এই মামলার প্রসিকিউটর এমিলি রেবার বলেন, “আমরা জুরিদের প্রতি কৃতজ্ঞ, যারা গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করেছেন এবং এই রায় প্রদান করেছেন যা ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করেছে। এই আসামি একজন দুর্বল নারীর প্রতি যত্ন ও সম্মান দেখানোর পরিবর্তে তাকে প্রতারিত ও লাঞ্ছিত করেছে।”

আসামির বিরুদ্ধে শাস্তি ঘোষণার শুনানি আগামী ২২ মে ভেন্টুরা কাউন্টি সুপেরিয়র কোর্টে অনুষ্ঠিত হবে। জনসনের সর্বোচ্চ আট বছর কারাদণ্ড হতে পারে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত