আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

লস এঞ্জেলেসের সৈকতে ব্যাকটেরিয়ার সতর্কতা

লস এঞ্জেলেসের সৈকতে ব্যাকটেরিয়ার সতর্কতা

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছেন, সৈকতে সাঁতার, সার্ফিং বা সমুদ্রের পানিতে খেলা থেকে বিরত থাকার জন্য। কারণ, এসব সৈকতের পানিতে ব্যাকটেরিয়ার মাত্রা ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য মানদণ্ড ছাড়িয়ে গেছে।

এ ধরনের জনস্বাস্থ্য সতর্কতা যেকোনো সময় জারি হতে পারে, তবে সাধারণত বৃষ্টিপাতের পর এর হার বেড়ে যায়। কারণ, স্টর্ম ড্রেন এবং পানির প্রবাহ সমুদ্রের পানিতে ব্যাকটেরিয়া বৃদ্ধির কারণ হতে পারে।

লস এঞ্জেলেস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, সৈকতে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ বা ক্ষতিগ্রস্ত স্টর্মওয়াটার অবকাঠামোর আশপাশেও সাঁতার না কাটার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যাকটেরিয়ার উচ্চ মাত্রার কারণে সতর্কতা জারি করা হয়েছে নিম্নোক্ত এলাকাগুলোতে:

টপাঙ্গা ক্যানিয়ন বিচ, মালিবু – লাগুনের দুই পাশে ১০০ গজ পর্যন্ত এলাকা

রেডন্ডো বিচ পিয়ার, রেডন্ডো বিচ – পিয়ারের দুই পাশে ১০০ গজ পর্যন্ত এলাকা

ক্যাসেলরক স্টর্ম ড্রেন, টপাঙ্গা কাউন্টি বিচ – সম্পূর্ণ সাঁতার কাটা এলাকা

মেরি ক্যানিয়ন স্টর্ম ড্রেন, পুয়েরকো বিচ – পাবলিক অ্যাক্সেস সিঁড়ির দুই পাশে ১০০ গজ পর্যন্ত এলাকা

সান্তা মনিকা পিয়ার, সান্তা মনিকা – পিয়ারের দুই পাশে ১০০ গজ পর্যন্ত এলাকা

২৪ ঘণ্টা আপডেট পেতে ১-৮০০-৫২৫-৫৬৬২ নম্বরে কল করা যাবে এবং বিস্তারিত তথ্য অনলাইনে পাওয়া যাচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত