আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

লস এঞ্জেলেসে পোস্টার কাণ্ড: আইসিইর হানা আরভাইনের বাড়িতে

লস এঞ্জেলেসে পোস্টার কাণ্ড: আইসিইর হানা আরভাইনের বাড়িতে

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের বিভিন্ন এলাকায় টাঙানো পোস্টারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) সংস্থার এজেন্টরা বৃহস্পতিবার সকালে ক্যালিফোর্নিয়ার আরভাইন এলাকায় এক দম্পতির বাড়িতে অভিযান চালায়।

ঘটনার ড্রোন ভিডিওতে দেখা যায়, সকালে আরভাইন এলাকার একটি শান্তিপূর্ণ মহল্লায় এজেন্টদের তৎপরতা।

বাড়ির মালিক অ্যানি ইয়াং ও ইউজং চ্যাং জানান, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা হঠাৎ তাদের বাড়িতে হাজির হয়ে তাদের জাগিয়ে তোলে।

“এটা আমাদের জীবনে কখনো ঘটেনি,” বলেন চ্যাং।

“মনে হচ্ছিল আমি কোনো সিনেমার সেটে আছি, এতটাই অবাস্তব লাগছিল,” বলেন ইয়াং।

প্রতিবেশীরা এই ঘটনার ভিডিও ধারণ করেন। তারা জানান, মাইকে বারবার বলা হচ্ছিল, “আমাদের কাছে ওয়ারেন্ট আছে। হাত উপরে তুলে বেরিয়ে আসুন।”

কর্মকর্তারা জানান, তারা ইয়াং ও চ্যাং-এর ছেলে মাইকেল চ্যাং-এর খোঁজে এসেছেন।

“তারা বলছিল, তারা আইপি ট্রেস করেছে,” বলেন ইয়াং। মাইকেলের বাবার ভাষ্যমতে, “তারা জানতে চায় মাইকেলের এই ঘটনার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা আছে কি না।”

সূত্র জানায়, তিন-চার মাস আগে লস এঞ্জেলেসের বিভিন্ন স্থানে এমন কিছু পোস্টার লাগানো হয় যাতে ICE এবং অন্যান্য আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য উল্লেখ ছিল।

এই পোস্টার-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করেই বৃহস্পতিবারের এই অভিযান পরিচালিত হয়, যা একটি ফৌজদারি অনুসন্ধানের অংশ।

“তারা আমাদের রাউটার ও হার্ড ড্রাইভ নিয়ে গেছে, যেখানে আমাদের পারিবারিক ছবি ছিল,” জানান মাইকেলের বাবা।

মাইকেলের পরিবার জানায়, তিনি এক মাস আগে নিউইয়র্কে চলে গেছেন।

“আমি এজেন্টদের জিজ্ঞেস করেছিলাম, তারা কি সরাসরি তার সঙ্গে কথা বলতে চায়? কারণ আমরা কিছুই জানি না। তারপর আমরা মাইকেলকে ফোনে যুক্ত করি এবং এজেন্টরা তাকে বিস্তারিত ব্যাখ্যা দেন,” বলেন ইয়াং।

পরিবারটি আরও জানায়, মাইকেল UC Irvine-এ অনুষ্ঠিত এক প্রো-প্যালেস্টাইন বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং সেখান থেকে গ্রেপ্তার হয়েছিলেন, তবে পরবর্তীতে কমিউনিটি সার্ভিসের মাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়।

এখন মাইকেল নতুন অভিযোগের বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছেন বলে জানান তার পরিবার।

ICE এ বিষয়ে এক বিবৃতিতে জানায়:

“ICE এজেন্টরা, ইউএস সিক্রেট সার্ভিসের সহায়তায়, একটি চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে একটি ফেডারেল সার্চ ওয়ারেন্ট কার্যকর করেছে। এই মুহূর্তে আমরা এ বিষয়ে আর কোনো তথ্য দিতে পারছি না।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত