আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাংলাদেশী আমেরিকান ক্যালিফোর্নিয়া সোসাইটি (বিএসিএস)-এর নতুন কমিটি গঠন

বাংলাদেশী আমেরিকান ক্যালিফোর্নিয়া সোসাইটি (বিএসিএস)-এর নতুন কমিটি গঠন

ক্যালিফোর্নিয়ার রিভার সাইড কান্ট্রিতে প্রবাসী বাংলাদেশীদেরে সামাজিক সংগঠন ‘বাংলাদেশী আমেরিকান ক্যালিফোর্নিয়া সোসাইটি (বিএসিএস)’-এর ২০১৬-১৭ সেশনের কমিটি গঠন করা হয়েছে। 
শেখ রফিকুল ইসলামকে প্রেসিডেন্ট ও মেহেদি সাবিন সেলিমকে জেনারেল সেক্রেটারি করে গঠিত কমিটির ভাইস প্রেসিডেন্ট হলেন, জিল্লুর রহমান নিরু, টিটু ইসলাম ও মোহাম্মদ হক মিন্টু। অন্যান্য নেতৃবৃন্দ হলেন, কেষাধ্যক্ষ: রওশন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক: ওমর ফারুক, মহিলা বিষয়ক সম্পাদক: দিলারা রফিক। 
প্রতি ২ বছর পর পর এই কমিটি গঠন করা হয়। বিগত ৩ মেয়াদেও শেখ রফিকুল ইসলাম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এবারও সর্বসম্মতিক্রমে তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়। 
উল্লেখ্য, বিএসিএস-এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক, বিশিষ্ট কমিউনিটি  ব্যক্তিত্ব সাইফুল ওসমানী জিতু ও সহকারী প্রতিষ্ঠাতা হচ্ছেন সাইদুল ইসলাম রনি। তাদের দুজনের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
বিএসিএস  রিভার সাইড কান্ট্রিতে বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে দীর্ঘ দিন ধরে । এছাড়া প্রতি বছর বাংলা নববর্ষ এবং ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য নানা অনুষ্ঠান আয়োজন  ও ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে মরেনো ভ্যালিতে আয়োজিত প্যারেডেও অংশগ্রহণ করে। অন্যান্য সামাজিক সংগঠনের সাথে অংশগ্রহণ করে বিএসিএস এই প্যারেডে দুইবার ১ম পুরস্কার অর্জন করেছে।

এদিকে, বিএসিএস্-এর নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন এলএ বাংলা টাইমসের সিইও আব্দুস সামাদ সহ এলএবাংলা পরিবার।





এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত