আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

হারমোসা বিচের ডান্স স্টুডিওর বাথরুমে গোপন ক্যামেরা, আতঙ্কিত অভিভাবকরা

হারমোসা বিচের ডান্স স্টুডিওর বাথরুমে গোপন ক্যামেরা, আতঙ্কিত অভিভাবকরা

ছবিঃ এলএবাংলাটাইমস

হারমোসা বিচের একটি জনপ্রিয় নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে বাথরুমে গোপন ক্যামেরা পাওয়ার পর অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটে ‘School of Dance and Music’ নামের একটি স্টুডিওতে, যেখানে গত ২৫ বছরেরও বেশি সময় ধরে শিশু-কিশোরদের নৃত্য শিক্ষা দেওয়া হচ্ছে।

স্টুডিওটির মালিক লিলিয়ানা সোমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "এই জায়গাটি বহু শিশুর জন্য একটি নিরাপদ ও পবিত্র স্থান ছিল। আমি গভীরভাবে মর্মাহত।"

তিনি জানান, গত শনিবার সকালে হারমোসা বিচ পুলিশ স্টুডিওটিতে আসে এবং জানায়, একাধিক বাথরুমে গোপন ক্যামেরা পাওয়া গেছে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, "ছাত্রদের কয়েকজন অভিভাবক বাথরুমে গোপন ক্যামেরা খুঁজে পান এবং তা খুলে নিয়ে স্টুডিও কর্মীদের কাছে দেন। এরপরই আমরা (HBPD) খবর পাই এবং তদন্ত শুরু করি।"

সোমা জানান, তার স্টুডিওতে ২ বছর থেকে ১৮ বছর বয়সী প্রায় এক হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে।

ঘটনার পরপরই সোমা জরুরি ভিত্তিতে একটি বিশেষ প্রতিষ্ঠানকে ডেকে স্টুডিওতে ‘বাগ সুইপ’ করানোর কাজ শুরু করেছেন। এছাড়াও, তারা নিজেরাও ক্যামেরা শনাক্তের যন্ত্র কিনেছেন, যা দিয়ে প্রতিদিন চেক করা হবে।

"আমরা হলওয়েতেও নতুন ক্যামেরা বসিয়েছি যেন দেখতে পারি কে আসছে আর কে যাচ্ছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে যেন স্টুডিওকে যতটা সম্ভব নিরাপদ রাখা যায়," বলেন সোমা।

স্টুডিওর শিক্ষক জেসিকা টোরেস বলেন, "এই ঘটনা একেবারেই অপ্রত্যাশিত। আগে কখনো এমন কিছু ঘটেনি। তবে এখন সব ধরনের সতর্কতা নেওয়া হচ্ছে, এটা স্বস্তিদায়ক।"

সোমা জানান, এই ঘটনার পর থেকে অভিভাবকদের ই-মেইল এবং ফোন আসছে অবিরাম। ইতোমধ্যে কিছু শিক্ষার্থীও স্টুডিও ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

"আজ সকালে যখন দেখলাম ২ বছরের শিশুরা ক্লাসে এসে হাসছে, সেটা আমাকে এক অদ্ভুত আবেগে ছুঁয়ে গেল। আমরা এখানে আনন্দ সৃষ্টি করতে চাই — আর সেটা দেখেই আমি সামনে এগিয়ে যেতে পারছি," বলেন সোমা।

হারমোসা বিচ পুলিশ জানায়, এটি সম্ভবত একটি একক ঘটনা এবং তদন্ত চলমান রয়েছে। কারও কাছে এ বিষয়ে কোনো তথ্য থাকলে ৩১০-৩১৮-০৩৬০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত