আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গৃহহীনদের ক্যাম্প থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার, শোকে ভেঙে পড়েছে পরিবার

গৃহহীনদের ক্যাম্প থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার, শোকে ভেঙে পড়েছে পরিবার

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের ওয়েস্টলেক জেলায় একটি গৃহহীনদের ক্যাম্প থেকে দুইজনের মরদেহ উদ্ধারের ঘটনায় শোকস্তব্ধ একটি পরিবার। ৪৬ বছর বয়সী লুক্রেশিয়া ম্যাসিয়াস বারাজাস, যিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন, ১২ মে একটি তাবুর ভিতর থেকে মৃত অবস্থায় উদ্ধার হন। তাবুটি ভেতর থেকে বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।

তার সঙ্গেই উদ্ধার করা হয় এক পুরুষের মরদেহ, যার পরিচয় এখনও প্রকাশ করেনি লস এঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের অফিস। প্রতিবেশীরা জানান, মরদেহগুলোর মধ্যে অন্তত একটি আংশিকভাবে কুকুরের কামড়ে খেয়ে ফেলা হয়েছিল।

ঘটনাটি ঘটে হান্টলি সার্কেলের পাশে একটি ক্যাম্পে, যা শহরের ডাউনটাউন এলাকার কাছাকাছি। কয়েকদিন ধরে বারাজাসের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার পরিবার মোবাইল ফোন ট্র্যাক করে ওই তাবু পর্যন্ত পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায়, তাদের প্রিয়জন আর বেঁচে নেই।

মায়ের মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েন তার সন্তানরা। এক মেয়ে ভিডিওতে দেখা যায়, তাবুর বাইরে কান্নায় ভেঙে পড়েছেন। আমেলি বেসেরা, বারাজাসের মেয়ে, বলেন, “আমার বোন আমাদের ফোন করে জানায় যে মা মারা গেছেন। আমরা যেন বোঝতেই পারছিলাম না এটা কীভাবে ঘটল। 

বারাজাস ছিলেন একজন সাবেক আর্মি সদস্য এবং ছয় সন্তানের মা। মেয়েরা জানান, মৃত্যুর কয়েকদিন আগেই তারা মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন।

“আমি চাই মানুষ জানুক, মা গৃহহীন বা মাদকাসক্ত ছিলেন না। সেটা একেবারেই সত্য নয়,” বলেন বেসেরা। “অনেকে এমন ধারণা করছেন, কিন্তু এটা একদমই ঠিক নয়। মা শুধু ভুল জায়গায়, ভুল সময়ে ছিলেন।”

এলাকার এক বাসিন্দা জানান, “যখন মেয়েটির আর্তনাদ শুনলাম, আমাদের সবার শরীর কেঁপে উঠেছিল। আমরা তখনই বুঝে গিয়েছিলাম, বাইরে কেউ মারা গেছে।”

ওই গৃহহীন ক্যাম্পটি নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, এই এলাকাটি অপরাধ, মাদক, নিরাপত্তাহীনতা ও অবাধ পশুর আক্রমণের কেন্দ্রে পরিণত হয়েছে।

এক প্রতিবেশী জানান, তার কুকুরগুলোও ওই ক্যাম্পে থাকা প্রাণীদের আক্রমণের শিকার হয়। পুলিশকে জানিয়েও কোনও ব্যবস্থা পাননি তিনি।

“এই জায়গাটা বিপজ্জনক হয়ে উঠেছে। মানুষ নিরাপদ বোধ করে না, অথচ কিছুই করা হচ্ছে না,” বলেন তিনি।

ক্যালিফোর্নিয়া রাইজিং সংগঠনের প্রতিষ্ঠাতা রাউল ক্লারোস বলেন, “পাশের লোকেরা বারবার অভিযোগ করেছে এই ক্যাম্প ও কুকুরদের নিয়ে। সিটি কর্তৃপক্ষ যদি ব্যবস্থা নিত, তাহলে হয়তো আজ এই দুইজন মানুষ বেঁচে থাকতেন।”

আরেক বাসিন্দা জানান, ওই ক্যাম্পে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগও ছিল, এবং জানুয়ারিতে একটি আরভি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গেলেও ক্যাম্পটি এখনও চালু রয়েছে।

এ ঘটনায় লস এঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস এক বিবৃতিতে বলেন, “এই ঘটনা আবারও প্রমাণ করে দেয় যে আমাদের গৃহহীনতা নিয়ে চলমান মানবিক সংকট দ্রুত সমাধানের প্রয়োজন আছে। আমরা কাউন্সিল অফিসের সঙ্গে কাজ করে এই সমস্যার সমাধান ও জননিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রাখব।”

বারাজাস এবং অজ্ঞাতপরিচয় পুরুষের মৃত্যুর কারণ এখনও তদন্তাধীন।

বারাজাসের পরিবারের জন্য অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বহনের উদ্দেশ্যে একটি গোফান্ডমি পেজ খোলা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত