আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

৫ বছরের শিশুর গায়ে আঘাতের চিহ্ন, নারী আটক

৫ বছরের শিশুর গায়ে আঘাতের চিহ্ন, নারী আটক

ছবিঃ এলএবাংলাটাইমস

স্যান বার্নার্ডিনো কাউন্টিতে এক ৫ বছর বয়সী শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার পর এক নারীকে শিশু নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

১৪ মে, নিডলস এলাকার বেইলি অ্যাভিনিউর ১০০০ নম্বর ব্লকে সম্ভাব্য শিশুর উপর শারীরিক নির্যাতনের অভিযোগে সাড়া দিয়ে একটি বাড়িতে যায় কাউন্টি শেরিফের ডেপুটিরা।

সেখানে পৌঁছে তারা দেখতে পান, ৫ বছর বয়সী একটি শিশুর মুখে জখম ও নীলচে আঘাতের চিহ্নরয়েছে।

তদন্তের পর পুলিশ টিফানি টোরেস (বয়স ৩৩) নামের এক নারীকে ঐ বাড়ি থেকেই আটক করে। তার বিরুদ্ধে "শিশু নির্যাতন ও আঘাতের মাধ্যমে ক্ষতি সাধনের" অভিযোগ আনা হয়েছে। তবে পুলিশ ওই শিশুর সঙ্গে টিফানির সম্পর্ক বা আত্মীয়তার বিষয়টি জানায়নি।

টিফানিকে কলোরাডো রিভার স্টেশন জেলেনিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে বুকিং প্রক্রিয়ায় নেওয়া হয়। বর্তমানে তিনি ৫০,০০০ ডলার জামিনেআটক রয়েছেন এবং আদালতে হাজিরার অপেক্ষায় আছেন।

এ মামলার বিষয়ে এখন পর্যন্ত আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

যাদের কাছে এই ঘটনার বিষয়ে অতিরিক্ত তথ্য রয়েছে, তাদেরকে অনুরোধ করা হয়েছে কলোরাডো রিভার স্টেশন/নিডলস পুলিশ বিভাগের ডেপুটি এস. কুক-এর সঙ্গে যোগাযোগ করতে (ফোন: ৭৬০-৩২৬-৯২০০)।

এছাড়া গোপন তথ্য We-Tip-এর মাধ্যমে ফোনে (১-৮০০-৭৮২-৭৪৬৩) বা অনলাইনে wetip.comওয়েবসাইটে জানানো যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

   

শেয়ার করুন

পাঠকের মতামত