আপডেট :

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

২০২৬ সালে লস এঞ্জেলেসে আসছে স্পিড ক্যামেরা: গতি নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ

২০২৬ সালে লস এঞ্জেলেসে আসছে স্পিড ক্যামেরা: গতি নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের রাস্তায় খুব শিগগিরই বসানো হবে নতুন নজরদারির চোখ—স্পিড সেফটি ক্যামেরা। ২০২৬ সাল থেকে এই ক্যামেরাগুলো চালু হবে একটি রাজ্যব্যাপী পরীক্ষামূলক প্রকল্পের অংশ হিসেবে, যা ২০২৩ সালে ক্যালিফোর্নিয়া স্টেট লেজিসলেচার পাস করে এবং আইন হিসেবে অনুমোদন পায়।

ক্যামেরা আসছে ছয়টি শহরে

‘অ্যাসেম্বলি বিল ৬৪৫’ অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার ছয়টি শহর—লস এঞ্জেলেস, ওকল্যান্ড, সান হোসে, লং বিচ, গ্লেনডেল এবং সান ফ্রান্সিসকো—স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে স্পিডিং চালকদের ছবি তুলে তাদের জরিমানা করার অনুমতি পেয়েছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথম শহর হিসেবে সান ফ্রান্সিসকোতে ৩৩টি ক্যামেরা বসানো হয়। শহরের পরিবহন সংস্থার স্ট্রিটস ডিরেক্টর ভিক্টোরিয়া ওয়াইজ বলেন, “স্পিডিং হচ্ছে সান ফ্রান্সিসকোতে গুরুতর দুর্ঘটনা এবং মৃত্যুর প্রধান কারণ। এই জীবনরক্ষাকারী প্রযুক্তি আমাদের শহরে গতি কমাতে সাহায্য করবে।”

লস এঞ্জেলেসেও গতি প্রাণঘাতী

লস এঞ্জেলেসের পরিবহন বিভাগ (LADOT) জানিয়েছে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত শহরের এক-পঞ্চমাংশ প্রাণঘাতী দুর্ঘটনার পেছনে ছিল অতিরিক্ত গতি। গবেষণায় দেখা গেছে, এই ‘স্পিড সেফটি সিস্টেম’ ব্যবহার করলে গুরুতর বা প্রাণঘাতী দুর্ঘটনা গড়ে ১৯% কমে এবং ১০ মাইল বা তার বেশি গতিতে যারা স্পিডিং করেন, তাদের হার ৬২% পর্যন্ত কমে আসে।

কোথায় বসবে ক্যামেরা?

সান ফ্রান্সিসকোতে ক্যামেরাগুলো স্কুল, পার্ক, সিনিয়র সেন্টার ও ব্যবসায়িক এলাকাগুলোর পাশে বসানো হয়েছে। লস এঞ্জেলেসে কোথায় ক্যামেরা বসবে, তা এখনো ঘোষণা করা হয়নি।

জরিমানার হার

গতি সীমা অতিক্রম করলে ১১–১৫ মাইল প্রতি ঘণ্টা: $৫০ 

১৬–২৫ মাইল প্রতি ঘণ্টা: $১০০

২৬–৯৯ মাইল প্রতি ঘণ্টা: $২০০

১০০ মাইল প্রতি ঘণ্টা বা তার বেশি: $৫০০

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত