আপডেট :

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

ফার্টিলিটি ক্লিনিকের পাশে ভয়াবহ বিস্ফোরণ, 'সন্ত্রাসী হামলা' বলে জানিয়েছে FBI

ফার্টিলিটি ক্লিনিকের পাশে ভয়াবহ বিস্ফোরণ, 'সন্ত্রাসী হামলা' বলে জানিয়েছে FBI

ছবিঃ এলএবাংলাটাইমস

পাম স্প্রিংস শহরের একটি ফার্টিলিটি ক্লিনিকের পাশে ভয়াবহ বোমা বিস্ফোরণে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে, এটি একটি উদ্দেশ্যমূলক সন্ত্রাসী হামলা ছিল।

বিস্ফোরণটি স্থানীয় সময় সকাল ১১টার কিছু আগে, শহরের কেন্দ্রস্থলের এক মাইলেরও কম দূরত্বে ঘটে। আশেপাশে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে রয়েছে American Reproductive Centers (ARC)। তবে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কোনও কর্মী বা রোগী এতে ক্ষতিগ্রস্ত হননি।

সন্দেহভাজন হিসেবে ২৫ বছর বয়সী গাই এডওয়ার্ড বার্টকাসকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। CBS নিউজের বরাতে BBC জানায়, বার্টকাস ক্যালিফোর্নিয়ার টুয়েনটি-নাইন পামস এলাকার বাসিন্দা, যেখানে একটি বড় মেরিন ঘাঁটি অবস্থিত।

প্রত্যক্ষদর্শী মাইকেল বোমিয়ার জানান, বিস্ফোরণের সময় তিনি বাইকে ছিলেন এবং এর তীব্রতায় তিনি পড়ে যান। আশপাশের জানালাগুলো ভেঙে পড়ে। অন্য এক প্রত্যক্ষদর্শী, রেস্টুরেন্ট মালিক রাইনো উইলিয়ামস বলেন, প্রথমে তিনি ভেবেছিলেন কোনো বিমান বা হেলিকপ্টার ভেঙে পড়েছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, একটি ভবনের দেয়াল উড়ে গেছে এবং পার্কিং লটে একটি গাড়ির সামনের অ্যাক্সেল জ্বলছিল।

তিনি আরও বলেন, পার্কিং লটে একটি আইফোন ট্রাইপডে বসানো অবস্থায় ছিল, যা বিস্ফোরণ ধারণ বা লাইভ সম্প্রচারের উদ্দেশ্যে স্থাপন করা হয়ে থাকতে পারে।

আরেক প্রত্যক্ষদর্শী, নিমা তাবরিজি বলেন, তিনি একটি "বড় বিস্ফোরণের শব্দ" শোনেন এবং ক্লিনিকের সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।

FBI-এর লস অ্যাঞ্জেলেস শাখার প্রধান আকিল ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, "এটি একটি ইচ্ছাকৃত সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা তদন্তের মাধ্যমে নিশ্চিত করব এটি দেশীয় না আন্তর্জাতিক সন্ত্রাস।"

সূত্র জানায়, সন্দেহভাজন বার্টকাস তার লেখনী ও রেকর্ডিংয়ে জনসংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে ও ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) পদ্ধতির বিরোধিতা করে মত প্রকাশ করেছে। ARC ক্লিনিক IVF সহ বিভিন্ন প্রজনন সেবা দিয়ে থাকে।

বিস্ফোরণটি একটি গাড়ি-বাহিত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (VBIED) থেকে সৃষ্ট হয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্ফোরণের অভিঘাত এক মাইল দূর থেকেও অনুভূত হয়।

স্থানীয় পুলিশ প্রধান অ্যান্ডি মিলস বলেন, বিস্ফোরণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে কয়েকটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত।

ARC ক্লিনিক জানিয়েছে, তাদের ল্যাবসহ ডিম্বাণু ও ভ্রূণ সংরক্ষণ ইউনিট নিরাপদ রয়েছে। তবে ক্লিনিক পরিচালক ড. মাহের আবদাল্লাহ বলেন, অফিস অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। "ভাগ্য ভালো, এদিন কোনো রোগী ছিল না," বলেন তিনি।

ঘটনার পর Center for Reproductive Rights একে "অবর্ণনীয়" সন্ত্রাস বলে আখ্যা দেয়। সংস্থাটি জানায়, "প্রজনন স্বাস্থ্য কেন্দ্রগুলোর বিরুদ্ধে সহিংসতার ইতিহাস রয়েছে, তাই এসব প্রতিষ্ঠানের সুরক্ষা এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।"

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে প্রজনন অধিকার নিয়ে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। যদিও IVF পদ্ধতি মার্কিন জনগণের মধ্যে জনপ্রিয়, তবুও কট্টরপন্থী মহলে ধর্মীয় ও নৈতিক কারণে এটির বিরোধিতা করা হয়।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, তারা ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছেন এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত