আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

গর্ভধারণ ক্লিনিকের বাইরে বিস্ফোরণ, হামলাকারীর লক্ষ্য ছিল ক্লিনিক

গর্ভধারণ ক্লিনিকের বাইরে বিস্ফোরণ, হামলাকারীর লক্ষ্য ছিল  ক্লিনিক

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসের একটি গর্ভধারণ ক্লিনিকের বাইরে গাড়িতে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে অভিযুক্ত ব্যক্তি ২৫ বছর বয়সী গাই এডওয়ার্ড বারটকাস "নিহিলিস্টিক ধারণা" পোষণ করতেন বলে জানিয়েছে এফবিআই।

বিস্ফোরণে নিহত গাই এডওয়ার্ড বারটকাস এর লেখা কিছু নথি থেকে জানা গেছে যে, তিনি চেয়েছিলেন কেউ জোরপূর্বক জন্মানো থেকে বিরত থাকুক, আইন শৃঙ্খলা রক্ষাকারী সূত্রগুলো সিবিএস নিউজকে জানিয়েছে।

শনিবার সকালে ক্লিনিকের বাইরে তিনি বিস্ফোরক বসিয়ে সেই হামলা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করেছিলেন, তদন্তকারীরা জানিয়েছেন।

বিস্ফোরণে চারজন আহত হন, তারা এখন হাসপাতালে থেকে ছাড়া পেয়েছেন। আহতদের মধ্যে কেউ ক্লিনিকের কর্মী বা রোগী নন।

এফবিআই-এর লস এঞ্জেলেস ফিল্ড অফিসের সহকারী পরিচালক আকিল ডেভিস বলেন, "সন্দেহভাজন ব্যক্তি নিহিলিস্টিক ধারণা ধারণ করত এবং এটি একটি লক্ষ্যভিত্তিক হামলা ছিল।"

বারটকাসের সাথে সংযুক্ত বলে বিশ্বাস করা একটি মনিফেস্টো এফবিআই যাচাই করছে। বারটকাস টুয়েন্টিন পামসের বাসিন্দা ছিলেন, যা একটি বড় মেরিন বেজের এলাকা।

তদন্তে জানা গেছে, তিনি তার ২০১০ সালের সিলভার ফর্ড ফিউশন গাড়িটি বিস্ফোরকে পরিপূর্ণ করে টুয়েন্টিন পামস থেকে এক ঘণ্টার দূরত্বে পাম স্প্রিংসে গিয়েছিলেন।

তার বাবা সিবিএস নিউজ লস এঞ্জেলসকে জানিয়েছেন, তিনি তার ছেলের সঙ্গে দশ বছর ধরে কথা বলেননি এবং টুয়েন্টিন পামসে যাবার পর থেকে তার ছেলে "পুরোপুরি বদলে গিয়েছিল।"

এফবিআই এখনও সন্দেহভাজনের বিস্ফোরণের আগে অবস্থান নিয়ে তথ্য সংগ্রহ করছে এবং পরবর্তী এক-দুই দিনে তদন্ত চালিয়ে যেতে সাইটে থাকবে বলেও জানিয়েছেন ডেভিস।

বিস্ফোরণের প্রভাব এক মাইলেরও বেশি দূরে পর্যন্ত অনুভূত হয়। ডেভিস এটিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সাম্প্রতিক স্মৃতিতে সবচেয়ে বড় বোমা হামলার ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। বিস্ফোরণের চারদিকে ১০০ ফুট দুরত্ব পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রমাণাদি, পুলিশ সেগুলো তদন্ত করছে।

বিস্ফোরণে এআরসি গর্ভধারণ ক্লিনিকসহ বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্লিনিকের একটি দেয়ালের অংশ ধ্বংস হয়েছে।

ক্লিনিক জানিয়েছে, তাদের ল্যাব, যেখানে ডিম ও ভ্রূণ সংরক্ষিত থাকে, তা সম্পূর্ণ সুরক্ষিত ও অবিকৃত রয়েছে।

তবে ক্লিনিকের পরিচালক ডঃ মাহের আবদাল্লাহ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, অফিসের অংশে ক্ষতি হয়েছে।

তিনি বলেন, "আমি সত্যিই জানি না কী হয়েছে। ভাগ্যক্রমে আজ ক্লিনিকে কোনো রোগী আসেনি।"

ওয়েবসাইট অনুযায়ী, এআরসি ক্লিনিক কোচেল্লা ভ্যালির প্রথম পূর্ণ-সেবা গর্ভধারণ কেন্দ্র এবং আইভিএফ ল্যাব।

এখানে ফার্টিলিটি মূল্যায়ন, আইভিএফ, ডিম দান ও সংরক্ষণ, একই লিঙ্গের দম্পতিদের জন্য প্রজনন সহায়তা এবং সারোগেসি সেবা প্রদান করা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত