আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে সপ্তাহের মাঝামাঝি সময়জুড়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সান ফার্নান্দো ভ্যালির কিছু এলাকায় তাপমাত্রা ১০০ ডিগ্রির বেশি উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

KTLA-র আবহাওয়াবিদ হেনরি ডিকারলো সোমবার সকালে বলেন, “আমরা পরবর্তী পাঁচ দিন গড় তাপমাত্রার তুলনায় অনেক বেশি গরম অনুভব করব।”

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) জানিয়েছে, মঙ্গলবার থেকেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বুধবার ও বৃহস্পতিবার হবে সবচেয়ে উষ্ণ দিন।

পূর্বাভাসে বলা হয়েছে, সান ফার্নান্দো ভ্যালিতে বুধবার তাপমাত্রা পৌঁছাতে পারে ১০৩ ডিগ্রি ফারেনহাইটে এবং বৃহস্পতিবার ১০১ ডিগ্রি ফারেনহাইটে।

হেনরি সতর্ক করে বলেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা এখনও গরমে অভ্যস্ত হয়ে উঠেননি, তাই সাবধানতা অবলম্বন জরুরি। তিনি বলেন, “হিট স্ট্রোক বা তাপঘাত এখানে আবহাওয়াজনিত মৃত্যুর প্রধান কারণ। আমরা এক বিপজ্জনক অবস্থার দিকে যাচ্ছি।”

এছাড়াও, এই উচ্চচাপপূর্ণ আবহাওয়া বায়ুদূষণকেও বাড়িয়ে তুলবে। সোমবার থেকেই অভ্যন্তরীণ অঞ্চলের অনেক জায়গায় বাতাসের মান "মধ্যম" থেকে "সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর" পর্যায়ে নেমে আসতে পারে।

হেনরি বলেন, “উচ্চচাপ মানে বাতাস নিচের দিকে চাপ দেয়, ফলে দূষণ বের হতে পারে না। এ কারণেই এখন বায়ুমান খারাপ হচ্ছে, এবং পরিস্থিতি আরও খারাপ হবে।”

আরও উদ্বেগজনক বিষয় হলো, দাবানলের ঝুঁকিও বেড়ে যাচ্ছে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, “পাহাড়ি অঞ্চল, মরুভূমি এবং অভ্যন্তরীণ উপত্যকাগুলিতে ঘাসের আগুন লাগার ঝুঁকি বাড়ছে।”

তবে সান্ত্বনার বিষয় হলো, এই তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হবে না বলে আশা করা হচ্ছে। শনিবার ও রবিবার নাগাদ তাপমাত্রা আবার স্বাভাবিকের কাছাকাছি নেমে আসতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

     

শেয়ার করুন

পাঠকের মতামত