আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

লস এঞ্জেলেসে ভারতের ১৫টি আমের চালান ধ্বংস, ৫ লাখ ডলার ক্ষতির আশঙ্কা

লস এঞ্জেলেসে ভারতের ১৫টি আমের চালান ধ্বংস, ৫ লাখ ডলার ক্ষতির আশঙ্কা

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও আটলান্টা বিমানবন্দরে ভারত থেকে রপ্তানি করা অন্তত ১৫টি আমের চালান নথিজনিত ত্রুটির কারণে প্রত্যাখ্যাত হয়েছে।

এসব চালানে ত্রুটিপূর্ণ নথিপত্র থাকায় মার্কিন কর্তৃপক্ষ আমদানি অনুমোদন দেয়নি। ফলে রপ্তানিকারকরা চালানগুলো ধ্বংস করতে হবে অথবা পুনরায় ভারতে ফেরত আনতে হবে, এমন পরিস্থিতির মুখে পরে।

তবে আম পচনশীল হওয়ায় এবং ফেরত আনার বিপুল খরচের কারণে, সব রপ্তানিকারকই শেষমেশ আমগুলো যুক্তরাষ্ট্রেই ধ্বংস করে ফেলতে বাধ্য হন। এতে প্রায় ৫ লাখ মার্কিন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় ব্যবসায়ীদের।

প্রতিবেদন অনুযায়ী, আমগুলো ৮ ও ৯ মে মুম্বাইয়ে প্রয়োজনীয় বিকিরণ (irradiation) প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করা হয়েছিল। এই প্রক্রিয়ার মাধ্যমে আমে থাকা সম্ভাব্য কীট-পতঙ্গ ধ্বংস করা হয় এবং ফলের সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু মার্কিন কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রক্রিয়ার যে নথিপত্র যাচাই করেন, তাতে কিছু অসামঞ্জস্য পাওয়া যায়।

এই জটিলতা প্রকৃতপক্ষে কীট-পতঙ্গজনিত সমস্যার কারণে নয়, বরং কীট নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রশাসনিক নথিপত্রে ভুল থাকায় সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র হলো ভারতের আম রপ্তানির প্রধান বাজার। ফলে এই ঘটনাগুলি ভারত-যুক্তরাষ্ট্র আম বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত