আপডেট :

        যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ইরানিয়ান কিং অব ইনস্টাগ্রাম’, দীর্ঘ অপরাধের ইতিহাস সামনে আনল আইসিই

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কংগ্রেসনাল নির্বাচনে জয়ী কেন ক্যালভার্ট

        ক্যালিফোর্নিয়ায় ধনকুবেরদের ওপর বিশেষ কর বাতিল, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ভোটারদের ‘না’

        ট্রাম্পের নির্দেশে অভিবাসন সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনায় বসছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসের বিরুদ্ধে গেলেন একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা

        দেশে ফেরার প্রস্তুতি, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন

        ডানা হোয়াইটকে নতুন মুখপাত্র করার প্রস্তাব ফিরিয়ে নিলেন ট্রাম্প, বললেন ছিল নিছক মজা

        ৫০ বছরের ইতিহাসের ইতি, ২০২৭ সালে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় বিনোদন পার্ক

        অভিবাসীদের ব্যাপক বহিষ্কার নিয়ে অবস্থান নরম করছেন ট্রাম্প, ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার ইঙ্গিত

        নিউইয়র্কে পাঁচতলার জানালা থেকে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু

        হার্ভার্ড-এমআইটির শিক্ষার্থী থেকে মেয়র, কে এই নিথিয়া রামন

        কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ, এবার হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

        সমুদ্রগর্ভে হারানোর ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রেলপথ, রক্ষায় বড় উদ্যোগ

        ট্রাম্পের ২৫০ ফুট বিজয়স্তম্ভ নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা দিলেন মার্কিন বিচারক

        নিজের সাজানো ওভাল অফিসের পরিবর্তন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

        ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা কমালেন গভর্নর গ্যাভিন নিউজম

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে হারিয়ে ইতিহাস গড়লেন নিত্যা রামন

        ‘শত্রু আর কেউ নয়, আমরাই’, ট্রাম্প শিবিরের ভেতরের ব্যর্থতার চিত্র প্রকাশ্যে

        ৩৩টি গবেষণায় উঠে এল পু রুষাঙ্গের গড় আকার, দৈর্ঘ্য ও পরিধি নিয়ে বাস্তব তথ্য

        নিউইয়র্কের ব্রুকলিনে আবাসিক ভবনে ভয়াবহ আ গুন, ছয়জনের মৃ ত্যু

ক্যালিফোর্নিয়ায় ‘অ্যাসেট টেস্ট’ পুনরায় চালুর প্রস্তাব, বিপদে লাখো নিম্ন-আয়ের ও প্রতিবন্ধী নাগরিক

ক্যালিফোর্নিয়ায় ‘অ্যাসেট টেস্ট’ পুনরায় চালুর প্রস্তাব, বিপদে লাখো নিম্ন-আয়ের ও প্রতিবন্ধী নাগরিক

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম রাজ্যের বাজেট ঘাটতি মোকাবেলায় ‘অ্যাসেট টেস্ট’ বা সম্পদের ভিত্তিতে যাচাই ব্যবস্থা পুনরায় চালুর প্রস্তাব দিয়েছেন। এতে করে মিলিয়ন মিলিয়ন নাগরিক, যারা বর্তমানে Medi-Cal এবং In-Home Supportive Services (IHSS)-এর উপর নির্ভরশীল, তারা এই সুবিধা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।

নিউসামের বাজেট প্রস্তাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে Medi-Cal এর ব্যয় ৩৭.৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যেখানে ২০১৪-১৫ অর্থবছরে এই ব্যয় ছিল মাত্র ১৭.১ বিলিয়ন ডলার। ব্যয়ের এই বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতেই গভর্নরের এই পদক্ষেপ।

কী এই ‘অ্যাসেট টেস্ট’?

এই পরীক্ষার আওতায় কোনো একক ব্যক্তি যদি ২,০০০ ডলারের বেশি সম্পদের মালিক হন, তাহলে তিনি Medi-Cal বা IHSS-এর জন্য অযোগ্য বিবেচিত হবেন। যুগলদের ক্ষেত্রে এই সীমা ৩,০০০ ডলার। এর আওতায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হাতে থাকা নগদ টাকা, দ্বিতীয় গাড়ি—সবকিছু হিসেব করা হবে।

২০২৪ সালে এই নিয়ম বাতিল করে সকল আয়ের ব্যক্তিদের জন্য এই সুবিধা উন্মুক্ত করা হয়েছিল। কিন্তু নতুন প্রস্তাবে আবার এই টেস্ট ফিরিয়ে আনার কথা বলা হয়েছে—এমনকি বাড়ি, গাড়ি বা রিটায়ারমেন্ট ফান্ডের মূল্যও হিসাবের মধ্যে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী পরিবর্তন কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। এতে রাজ্য সরকারের বছরে আনুমানিক ৭৯১ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে ধরা হচ্ছে।

প্রতিবাদ ও সমালোচনা:

বিভিন্ন স্বাস্থ্য ও প্রতিবন্ধী অধিকার রক্ষা সংস্থা গভর্নরের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। Disability Rights California এই প্রস্তাবকে “নির্মম ও দণ্ডনীয়” আখ্যা দিয়ে বলেছে, “আমরা এই নিষ্ঠুর সীমা অপসারণে বহু বছর লড়াই করেছি, আর এখন ২০২৪ সালে এটি কার্যকর হওয়ার পরপরই সেটি বাতিলের উদ্যোগ সত্যিই দুঃখজনক।”

California Health Advocates বলছে, “এই সিদ্ধান্ত মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দেবে। অনেকেই চিকিৎসা সেবা হারিয়ে পরিস্থিতির আরও অবনতি ঘটাবেন, ফলে পরে যখন তারা পুনরায় যোগ্য হবেন, তখন চিকিৎসা খরচ আরও বেড়ে যাবে।”

নিউসাম বলেছেন, “এই সিদ্ধান্ত গ্রহণ করা আনন্দের কিছু নয়, কিন্তু দায়িত্বশীলভাবে বাজেট পরিচালনার জন্য এটি প্রয়োজন।”

বর্তমানে Medi-Cal-এ ১৫ মিলিয়ন নাগরিক নিবন্ধিত, যার মধ্যে সিনিয়র নাগরিকদের সংখ্যা ১০% হলেও, তাদের চিকিৎসা ব্যয় গড়পড়তায় দ্বিগুণ—প্রতি জনে বছরে প্রায় $১৫,০০০। এদের সেবা অর্থায়নে ফেডারেল সরকার ৫০% ফান্ড দেয়, যেখানে অন্য প্রোগ্রামগুলোর ক্ষেত্রে তা ৯০% পর্যন্ত হতে পারে।

এখন দেখার বিষয়, রাজ্য আইনসভা গভর্নরের প্রস্তাব কতটা মেনে নেয় এবং তা কতটা প্রভাব ফেলবে ক্যালিফোর্নিয়ার লাখো অসহায় মানুষের জীবনে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত