আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

"ক্যালিফোর্নিয়ার" বর্ণবাদী সংঘর্ষে আহত ১০ জন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাক্রামেন্তোতে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী একটি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছেন।গত রোববার সাক্রামেন্তোর আইন পরিষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।ট্র্যাডিশনালিস্ট ওয়ার্কার্স পার্টির (টিডব্লিউপি) একটি সমাবেশকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। টিডব্লিউপি-কে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী চরমপন্থি গোষ্ঠী হিসেবে বর্ণনা করেছে সাউদার্ন পোভার্টি ল সেন্টার। টিডব্লিউপির অন্যতম নেতা ম্যাট প্যারট জানান, রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সমাবেশগুলোকে কেন্দ্র করে ঘটা সহিংসতার প্রতিবাদে তাদের দল প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। রোববার দুপুরের দিকে এই শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা সাক্রামেন্তোর আইন পরিষদ ভবনের সামনে সমাবেশ করতে এসে আক্রমণের মুখে পড়ে। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রলের আইন পরিষদ রক্ষা বিভাগের মুখপাত্র জর্জ গ্রানাডা জানান, শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের বিরোধীরা তাৎক্ষণিকভাবে কয়েকশত বর্ণবাদীকে ধাওয়া করে এবং তারা মারামারিতে লিপ্ত হয়। শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের প্রতিরোধ করার ডাক দেওয়া এ্যান্টি-ফ্যাসিস্ট অ্যাকশন সাক্রামেন্তো নিজেদের ওয়েবসাইটে বলেছে, ‘পুরো পশ্চিম উপকূলের নাজিদের’ প্রতিরোধ করা তাদের ‘নৈতিক দায়িত্ব’।সংঘর্ষের পর মাথায় সাদা ব্যান্ডেজ বাঁধা এ্যান্টি-ফ্যাসিস্ট অ্যাকশন সাক্রামেন্তোর কর্মী ইভেতে ফেলারকা সাংবাদিকদের বলেন, “আমাদের আত্মরক্ষার অধিকার আছে, এ কারণেই আমরা তাদের বাধা দিয়েছি।”সাক্রামেন্তোর দমকল বিভাগ জানিয়েছে, পাথর ও ছুরিকাঘাতে আহত ১০ জনকে হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ কর্মকর্তা গ্রানাডা জানিয়েছেন, আহত কারো অবস্থাই আশঙ্কাজনক নয় এবং কাউকে গ্রেফতার করার কোনো তথ্যও নেই। ভবন চত্বরটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। টিডব্লিউপির চেয়ারম্যান ম্যাথিউ হেইমবাখ জানিয়েছেন, শান্তিপূর্ণ সমাবেশের পরিকল্পনা ও তার অনুমতি পেলেও সহিংসতার আশঙ্কায় ছিলেন তারা।তিনি বলেন, “আমরা জাতীয়তাবাদকে সমর্থন জানাতে এখানে এসেছি। আমরা শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী। আমরা আমাদের অস্তিত্ব জানাতে সমাবেশের ডাক দিয়েছিলাম।”এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে সাক্রামেন্তো পুলিশের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত