আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

ট্রাম্পের নির্দেশে লস এঞ্জেলেসে ২,০০০ ন্যাশনাল গার্ড মোতায়েন

ট্রাম্পের নির্দেশে লস এঞ্জেলেসে ২,০০০ ন্যাশনাল গার্ড মোতায়েন

ছবিঃ এলএবাংলাটাইমস

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে উত্তাল পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস এঞ্জেলেসে ২,০০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন।

শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের সীমান্ত নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা টম হোম্যান বলেন, “আমরা লস এঞ্জেলেসকে নিরাপদ করে তুলছি।”

মূলত শহরের প্যারামাউন্ট এলাকায়, যেখানে ৮০ শতাংশের বেশি ল্যাটিনো জনগোষ্ঠী বসবাস করে, ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে।

এই সপ্তাহে ICE-এর অভিযানে ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, শুধু শুক্রবারই ধরা পড়েছে ৪৪ জন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই অভিযানে "নির্দয়" আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন। তিনি শনিবার ট্রাম্পের সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেছেন, তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

স্থানীয়রা জানান, অনেক অভিবাসী স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে আটকা পড়ে আছেন, বের হতে ভয় পাচ্ছেন। এদিকে ফেডারেল এজেন্টদের সঙ্গে সংঘর্ষে পুলিশ ফ্ল্যাশ ব্যাঙ্গ ও কাঁদানে গ্যাস ব্যবহার করছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়: “গত কয়েকদিনে ICE ও ফেডারেল অফিসারদের উপর সহিংস হামলা চালানো হয়েছে। এ ধরনের অভিযান অবৈধ অপরাধীদের ঢল রোধে অত্যন্ত জরুরি।”

প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। হোম্যান বলেন, “আমরা আরও রিসোর্স আনছি। আজ রাতেই ন্যাশনাল গার্ড আসছে। আমরা আমাদের দায়িত্ব চালিয়ে যাব।”

FBI-এর ডেপুটি ডিরেক্টর ড্যান বংগিনো এক পোস্টে সতর্ক করে বলেন, “আপনারা বিশৃঙ্খলা আনলে আমরা হ্যান্ডকাফ আনব। আইন-শৃঙ্খলা জয়ী হবে।”

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, পরিস্থিতি অব্যাহত থাকলে ক্যাম্প পেন্ডলটনের অ্যাকটিভ ডিউটি মেরিনদেরও প্রস্তুত রাখা হয়েছে।

লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (LAPD) শনিবার জানায়, “আজকের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, এবং আমরা সকলকে ধন্যবাদ জানাই যারা দায়িত্বশীলভাবে তাদের মতপ্রকাশ করেছেন।” তবে LAPD যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

গভর্নর নিউসম এক বিবৃতিতে বলেন, “এই ধরনের বিশৃঙ্খল ফেডারেল অভিযান অবিবেচক ও নিষ্ঠুর। ট্রাম্পের নীতিতে জনগণের বিশ্বাস ভেঙে পড়ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং অর্থনীতির ভিত্তি দুর্বল হচ্ছে।”

লস এঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস অভিযানে ‘সন্ত্রাস ছড়ানোর’ অভিযোগ তুলেছেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় ফেডারেল নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, এ ধরনের মন্তব্য এজেন্টদের ঝুঁকিতে ফেলছে।

অভিবাসী অধিকার নিয়ে কাজ করা অ্যাঞ্জেলিকা সালাস বলেন, “আমাদের কমিউনিটি আক্রমণের শিকার। এরা বাবা-মা, শ্রমজীবী মানুষ। এই অন্যায় বন্ধ হওয়া দরকার।”

ক্যালিফোর্নিয়ার গভর্নর জানান, “ফেডারেল সরকারের এই সিদ্ধান্ত ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক এবং পরিস্থিতিকে আরও খারাপ করবে। রাজ্য সরকারের হাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে।”

শেষে ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, “যদি গভর্নর নিউসম এবং মেয়র বাস দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে ফেডারেল সরকার আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনবে, ঠিক যেভাবে হওয়া উচিত।”

শেয়ার করুন

পাঠকের মতামত