আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

লস এঞ্জেলেসে বিক্ষোভের মধ্যে আগুনে পুড়ে গেল পাঁচটি ওয়েমোর চালকবিহীন ট্যাক্সি

লস এঞ্জেলেসে বিক্ষোভের মধ্যে আগুনে পুড়ে গেল পাঁচটি ওয়েমোর চালকবিহীন ট্যাক্সি

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে রবিবার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিরোধী বিক্ষোভ চলাকালে পাঁচটি ওয়েমো চালকবিহীন ট্যাক্সিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। নর্থ লস এঞ্জেলেস স্ট্রিটে, আর্কেডিয়া স্ট্রিটের কাছে থাকা গাড়িগুলিতে আগুন লাগার এই ঘটনায় কোম্পানিটির কয়েক লাখ ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ধারণ করা ফুটেজে দেখা যায়, একটি সারিতে দাঁড়ানো গাড়িগুলিকে গ্রাফিতি দিয়ে চিহ্নিত করার পর আগুন দেওয়া হয়, এবং গাড়িগুলিকে পুড়তে দেখা যায়। ঘটনাস্থলে থাকা অনেকেই গাড়িগুলিকে ভাঙচুর ও ছবি তোলা চালিয়ে যান।

যদিও ঠিক কীভাবে এই গাড়িগুলিতে আগুন লাগানো হয়েছে তা স্পষ্ট নয়, তবে রিপোর্টে বলা হয়েছে যে স্প্রে পেইন্টকে অ্যাসেলারেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছিল। একটিতে বিস্ফোরণের দৃশ্যও ভিডিওতে ধরা পড়ে।

ঘটনার পর পুলিশ লস এঞ্জেলেস স্ট্রিটের একটি অংশ এবং সাউথ আলামেডা স্ট্রিট বন্ধ করে দেয় এবং ঘটনাটিকে “অবৈধ জমায়েত” বলে ঘোষণা করে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন এরিক স্কট জানান, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি পুড়লে পানি দিয়ে নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে যখন পরিস্থিতি বিশৃঙ্খল হয়। তাই সেই রাতে আগুন নেভানোর পরিবর্তে পুলিশ গাড়িগুলিকে পুড়তে দেয়। এর ফলে জনস্বাস্থ্যের জন্য হুমকি আরও বেড়ে যায়।

স্কট বলেন, “লিথিয়াম-আয়ন ব্যাটারি পুড়লে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস নির্গত হয়, যা শ্বাসনালির ক্ষতি করতে পারে এবং ত্বকের মাধ্যমেও শোষিত হয়ে শরীরের অভ্যন্তরে মারাত্মক ক্ষতি করতে পারে।”

প্রতিটি ওয়েমো চালকবিহীন গাড়ির দাম আনুমানিক $১,৫০,০০০ থেকে $২,০০,০০০ এর মধ্যে। সে হিসেবে পাঁচটি গাড়ি ধ্বংস হওয়ায় কোম্পানির ক্ষতির পরিমাণ প্রায় $৭,৫০,০০০ থেকে $১ মিলিয়ন হতে পারে।

এখনও নিশ্চিতভাবে জানা যায়নি গাড়িগুলো বিক্ষোভস্থলে কীভাবে উপস্থিত হয়েছিল। তদন্তকারীরা ও কোম্পানিটি খতিয়ে দেখছে, বিক্ষোভকারীরা অ্যাপ ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে গাড়িগুলো ডেকে এনে আগুন ধরিয়ে দিয়েছিল কি না, নাকি কেউ এলাকা থেকে পালাতে চাওয়া যাত্রীদের কাছ থেকে গাড়িগুলো ছিনিয়ে নেয়।

ডাউনটাউন এলাকায় সেবা স্থগিত করায় লস এঞ্জেলেসের অন্যান্য এলাকায় অপেক্ষার সময় বেড়ে যেতে পারে। কবে থেকে সেবা পুনরায় চালু হবে সে বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত