আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

লস এঞ্জেলেসে ইমিগ্রেশন রেইড বিরোধী বিক্ষোভে উত্তাল চতুর্থ দিন, ট্রাম্প প্রশাসনের সেনা মোতায়েন

লস এঞ্জেলেসে ইমিগ্রেশন রেইড বিরোধী বিক্ষোভে উত্তাল চতুর্থ দিন, ট্রাম্প প্রশাসনের সেনা মোতায়েন

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইমিগ্রেশন রেইডের বিরুদ্ধে চতুর্থ দিনের বিশৃঙ্খল বিক্ষোভের মধ্যে লস এঞ্জেলেসে অতিরিক্ত হাজারো সেনা মোতায়েন করেছে। এই অস্থিরতা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে।

লস এঞ্জেলেস অঞ্চলে মোতায়েন করা হয়েছে প্রায় ৭০০ জন মার্কিন মেরিন সেনা এবং ন্যাশনাল গার্ড সদস্য সংখ্যা দ্বিগুণ করে ৪,০০০ জন করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এই পদক্ষেপকে "একজন স্বৈরাচারী প্রেসিডেন্টের বিকৃত কল্পনা বাস্তবায়ন" হিসেবে আখ্যা দিয়েছেন এবং রাজ্যের অনুমতি ছাড়াই সেনা পাঠানোর জন্য প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করেছেন। গভর্নরের অনুমতি ছাড়া কোনো শহরে ন্যাশনাল গার্ড পাঠানো এটি ১৯৬৫ সালের পর প্রথম।

যদিও হ্যারিকেন ক্যাটরিনা বা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার মতো বড় দুর্যোগে আগে মেরিন সেনা মোতায়েন হয়েছিল, এবার ইনসরেকশন অ্যাক্ট এখনো কার্যকর করা হয়নি — যার মাধ্যমে সেনারা সরাসরি বেসামরিক পুলিশিং-এ অংশ নিতে পারে। টুয়েন্টিনাইন পামস, ক্যালিফোর্নিয়া থেকে আগত ২য় ব্যাটালিয়নের ৭ম মেরিন ইউনিটের এই ৭০০ সদস্য ফেডারেল সম্পত্তি এবং অভিবাসন কর্মকর্তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে থাকবে। লস এঞ্জেলেস পুলিশের সদস্যরা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এক ফেডারেল ডিটেনশন সেন্টারের বাইরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে। ওই কেন্দ্রে অবৈধ অভিবাসীদের আটকে রাখা হয়েছে। ন্যাশনাল গার্ড সদস্যরা ডিটেনশন সেন্টারের চারপাশে ব্যারিকেড তৈরি করে বিক্ষোভকারীদের প্রতিরোধ করে। পুলিশ জানিয়েছে, কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে বস্তু নিক্ষেপ করেছে।

লস এঞ্জেলেসে শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, ডালাস, অস্টিন এবং সান ফ্রান্সিসকোর মতো অন্তত নয়টি শহরে। প্রথমে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) সংস্থা ল্যাটিনো অধ্যুষিত এলাকায় অভিযান শুরু করায় বিক্ষোভ শুরু হয়। পরে তা সহিংসতায় রূপ নেয়—লুটপাট, স্বচালিত গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের দিকে পাথর নিক্ষেপ এবং শহরের প্রধান একটি ফ্রিওয়ে অবরোধের ঘটনা ঘটে।

শনিবার রাতে LAPD ২৯ জন এবং রবিবার আরও ২১ জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মালটভ ককটেল দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ থেকে শুরু করে লুটপাট ও পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়েছে। সপ্তাহান্তজুড়ে LAPD বলছে তারা ৬০০টিরও বেশি রাবার বুলেট ও অনান্য 'কম-প্রাণঘাতী' অস্ত্র ব্যবহার করেছে। হোয়াইট হাউজে সোমবার ট্রাম্প বলেন, ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্ত "শহরটিকে পুড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে"।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত