আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

লস এঞ্জেলেসে সহিংস বিক্ষোভ: আন্দোলনকারী নাকি পরিচিত দাঙ্গাবাজেরা দায়ী?

লস এঞ্জেলেসে সহিংস বিক্ষোভ: আন্দোলনকারী নাকি পরিচিত দাঙ্গাবাজেরা দায়ী?

ছবিঃ এলএবাংলাটাইমস

ICE-এর (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) বিরুদ্ধে টানা পাঁচদিন ধরে চলা বিক্ষোভ লস এঞ্জেলেসের ডাউনটাউনে রূপ নিচ্ছে সহিংসতার। শহরের একাংশে এখন জরুরি অবস্থা ও রাত্রীকালীন কারফিউ জারি হয়েছে। এর মাঝেই প্রশ্ন উঠেছে—সহিংসতা, লুটপাট ও ভাঙচুরের পেছনে কারা? প্রকৃত আন্দোলনকারীরা, নাকি পেশাদার অরাজকতাবাদীরা?

মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে লস এঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস ঘোষণা দেন, শহরের ১১০, ১০ এবং ৫ ফ্রিওয়ের মাঝখানে অবস্থিত স্কিড রো, চাইনাটাউন, লিটল টোকিও ও ফ্যাশন ডিস্ট্রিক্ট এলাকায় কারফিউ কার্যকর হয়েছে। প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে এবং এটি কয়েকদিন স্থায়ী হতে পারে।

মেয়র ব্যাস বলেন, “গত রাতে ২৩টি ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট হয়েছে। শহরের সর্বত্র গ্রাফিতি ছড়িয়ে পড়েছে, যা ক্ষতিগ্রস্ত করেছে বহু সম্পত্তি।”

তিনি আরও হুঁশিয়ারি দেন, কারফিউ চলাকালে অনুমতি ছাড়া যে কেউ এলাকায় অবস্থান করলে তাকে গ্রেপ্তার করা হবে।

সোমবার ব্যাস বলেন, “যারা অভিবাসী অধিকারের কথা বলে সহিংসতা করছে, তারা আসলে অভিবাসীদের সহায়তা করছে না। শহরের সম্পদ ধ্বংস করে তুমি কোনো ন্যায্য দাবি প্রতিষ্ঠা করতে পারো না।”

লস এঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডনেল জানান, পরিস্থিতি মোকাবেলায় পুলিশকে প্রাণঘাতী হামলার মুখে পড়তে হয়েছে। এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে মলোটভ ককটেল, দুই মোটরসাইকেল আরোহী পুলিশ স্কার্মিশ লাইন ভেঙে ঢুকে পড়েছে, আবার কোথাও আতশবাজি ও পাথর ছোঁড়া হয়েছে পুলিশদের দিকে।

তিনি বলেন, “এসব ঘটনা যে কাউকে মেরে ফেলতে পারে।”

৯ জুন রাতে লস এঞ্জেলেসের উত্তরাংশে পাঁচটি Waymo স্বচালিত ট্যাক্সিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেগুলোতে স্প্রে করে গ্রাফিতি লেখা হয়। এতে বিষাক্ত ধোঁয়া ও আগুনে এলাকা জর্জরিত হয়ে পড়ে।

প্রধান ম্যাকডনেল বলেন, “এই সহিংসতার পেছনে যারা রয়েছে, তারা সব সময় মুখ ঢেকে রাখে, সন্ত্রাস ছড়িয়ে এক শহর থেকে আরেক শহরে চলে যায়। অনেকেই বাইরে থেকে আসে শুধুই বিশৃঙ্খলা ছড়াতে।”

মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। রাত ৯টার কিছু আগে LAPD-এর সেন্ট্রাল ডিভিশন জানায়, কারফিউ লঙ্ঘনের কারণে গণগ্রেফতার শুরু হয়েছে।

শহরজুড়ে চলছে একটাই আলোচনা—এই সহিংসতার জন্য দায়ী আসলে কারা? আদর্শবাদী আন্দোলনকারীরা, নাকি বহিরাগত বিশৃঙ্খল চক্র যারা বিক্ষোভের সুযোগে নিজেদের নাশকতা চালাচ্ছে?

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত