আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

৩০ লক্ষ ডলারের গয়না চুরির ঘটনায় চার চিলির নাগরিক গ্রেপ্তার

৩০ লক্ষ ডলারের গয়না চুরির ঘটনায় চার চিলির নাগরিক গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

ভেনচুরা কাউন্টির সিমি ভ্যালিতে অবস্থিত একটি পারিবারিক গয়নার দোকানে প্রায় ৩০ লক্ষ ডলারের চুরির ঘটনায় চারজন চিলির নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ভেনচুরা কাউন্টি জেলা অ্যাটর্নি অফিস জানিয়েছে, ধৃতদের নাম:

হেইডি নিকোল্ট ত্রুজিল্লো (২৫)

কামিলো আন্তোনিও আগুইলার লারা (৩১)

সেরজিও আন্দ্রেস মেজি-মাচুকা (২৭)

মানুয়েল ডেভিড ইবারা (৩৭)

তদন্তে জানা গেছে, মে মাসের শুরুতে “৫ স্টার জুয়েলারি অ্যান্ড ওয়াচ রিপেয়ার” নামের দোকানটিকে লক্ষ্য করে পরিকল্পনা শুরু করে এই চুরির দলটি। দোকানটি কোচরান স্ট্রিটে অবস্থিত এবং এটি একটি পারিবারিক ব্যবসা।

২০ মে তারা একটি সাদা ভলভো SUV গাড়িতে করে দোকানে পৌঁছায়। সেসময় দুজন সন্দেহভাজন ব্যক্তি দোকানের জানালার ভেতর দিয়ে পর্যবেক্ষণ করে। পরে তারা পাশের “ড. কনকির ক্যান্ডি অ্যান্ড কফি” দোকানে গিয়ে নজরদারির ক্যামেরা চিহ্নিত করে এবং গয়নার দোকানের সঙ্গে যুক্ত দেয়াল পরিদর্শন করে।

২৫ মে তারা আবার ফিরে আসে এবং একটি মই ও দড়ি নিয়ে আসে। তারা কফি দোকানের ছাদ কেটে ভিতরে প্রবেশ করে এবং পার্শ্ববর্তী গয়নার দোকানের সঙ্গে যুক্ত দেয়ালে ছিদ্র করে দোকানে ঢোকে। একজন চোর নিরাপত্তা ক্যামেরায় স্প্রে করে সেটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে।

চক্রটি দোকানটি তছনছ করে এবং গয়না, ঘড়ি, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র মিলিয়ে ৩০ লক্ষ ডলারের বেশি মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে তারা এসব চুরি করা মালামাল এলএ কাউন্টির একটি বাড়িতে নিয়ে যায়।

দোকানের মালিক জোনাথন ইউসুফ জানান, ২৫ বছর আগে তার বাবা এই ব্যবসা শুরু করেছিলেন এবং অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এই চুরির ঘটনায় তাদের সব কিছু হারাতে হয়েছে।

১০ জুন চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে কেউ কেউ চুরি করা গয়না পরিহিত অবস্থায় ধরা পড়ে। একটি চুরি হওয়া আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুটি বাণিজ্যিক চুরির ষড়যন্ত্র এবং দুটি চুরি করা সম্পত্তি গ্রহণের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ভেনচুরা কাউন্টির জেলা অ্যাটর্নি এরিক নাসারেঙ্কো জানান, “এরা ছিল পেশাদার চোর, যাদের হাতে ছিল নজরদারি এড়ানোর সরঞ্জাম, ভাঁজ করা মই, দড়ি ও বৈদ্যুতিক যন্ত্রপাতি। তারা ছাদ কেটে, দেয়াল টপকে, সুরক্ষিত সিন্দুক ভেঙে কোটি টাকার মালামাল নিয়ে পালিয়েছে।”

অভিযুক্তদের মধ্যে আরও অপরাধে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হলেও তদন্তাধীন হওয়ায় বিস্তারিত কিছু জানানো হয়নি।

চারজনকেই $১০০,০০০ জামিনে রাখা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের ৬ থেকে ৯ বছরের কারাদণ্ড হতে পারে।

তাদের আগামী ২৩ জুন ভেনচুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে প্রাথমিক শুনানি ও ২৬ জুন প্রাথমিক বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

  এলএবাংলাটাইমস/ওএম    

শেয়ার করুন

পাঠকের মতামত