আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

লস এঞ্জেলেসে শান্তিপূর্ণ প্রতিবাদে উত্তেজনা, পুলিশের টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ

লস এঞ্জেলেসে শান্তিপূর্ণ প্রতিবাদে উত্তেজনা, পুলিশের টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ

ছবিঃ এলএবাংলাটাইমস

শনিবার বিকেলে লস এঞ্জেলেসের ডাউনটাউনে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া একটি ব্যাপক প্রতিবাদ কর্মসূচি শেষ পর্যন্ত সহিংস রূপ নেয়, যখন পুলিশ ফেডারেল বিল্ডিং এলাকার আশেপাশের হাজার হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে নির্দেশ দেয়।

স্থানীয় সময় বিকেল ৭:৩০ নাগাদ লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানায়, কিছু বিক্ষোভকারী "ক্রমশ বেপরোয়া আচরণ করছে" এবং তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট, পাথর, কাচের বোতল ও অন্যান্য বস্তু ছুঁড়ছে। এ কারণে পুলিশ সদস্যরা টিয়ার গ্যাস, ফ্ল্যাশব্যাং গ্রেনেড এবং রাবার বুলেট ব্যবহার করে।

স্কাই৫ লাইভ ফুটেজে দেখা যায়, পুলিশ সদস্যরা ঘোড়া ও পায়ে হেঁটে বিক্ষোভকারীদের দিকে অগ্রসর হচ্ছে। এলএপিডি আলামেডা স্ট্রিট (আলিসো থেকে টেম্পল পর্যন্ত) ও লস এঞ্জেলেস স্ট্রিট (আলিসো থেকে টেম্পল পর্যন্ত) এলাকাকে ছত্রভঙ্গ আদেশের আওতায় আনে। পাশাপাশি, আলামেডা স্ট্রিট থেকে ১১০ ফ্রি ওয়ে পর্যন্ত ১০১ ফ্রি ওয়ের সব অন-র‌্যাম্প ও অফ-র‌্যাম্প বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

পুলিশ প্রথম ও ব্রডওয়ে সংলগ্ন সিভিক সেন্টার এলাকা থেকেও বিক্ষোভকারীদের সরে যেতে বলে। এ সময় ব্রডওয়ে ও থার্ড স্ট্রিটের কাছে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে উচ্চ ক্ষমতাসম্পন্ন আতশবাজি ছুঁড়ে মারলে উত্তেজনা চরমে পৌঁছায়।

উল্লেখ্য, শনিবার ছিল আমেরিকার পতাকা দিবস, মার্কিন সেনাবাহিনীর ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭৯তম জন্মদিন। এসব উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রতিবাদ চলছিল। “নো কিংস” নামক সংগঠনের এক মুখপাত্র জানান, শুধু লস এঞ্জেলেস অঞ্চলেই ২ লাখেরও বেশি মানুষ প্রতিবাদে অংশ নেয় এবং সারাদেশে এই সংখ্যা ছিল প্রায় ৫০ লাখ।

লস এঞ্জেলেস শহরের হাজার হাজার মানুষ ট্রাম্প প্রশাসনের গণডিপোর্টেশন নীতি ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সাম্প্রতিক অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।

এই পরিস্থিতিতে শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত