আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

লস এঞ্জেলেসে আইসিই আতঙ্কে জনতা-বিক্ষোভ, শিশুকে নিয়ে যায় শেরিফ বাহিনী

লস এঞ্জেলেসে আইসিই আতঙ্কে জনতা-বিক্ষোভ, শিশুকে নিয়ে যায় শেরিফ বাহিনী

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের ক্রমবর্ধমান অভিযান আতঙ্ক ছড়াচ্ছে বিভিন্ন কমিউনিটিতে। এই প্রেক্ষাপটে সোমবার দক্ষিণ লস এঞ্জেলেসের সাউথ পার্ক এলাকায় স্থানীয় বাসিন্দারা শেরিফ বিভাগের সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখায়, মনে করে তারা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট -এর সদস্য।

ঘটনাটি ঘটে ম্যাকিনলি এভিনিউ ও ইস্ট ৪৯তম স্ট্রিট সংলগ্ন একটি বাড়ির সামনে, যেখানে মোবাইল ফোনে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, এলএ কাউন্টি শেরিফের ডেপুটিদের ঘিরে রেখেছে উত্তেজিত জনতা। শেরিফ বিভাগ জানায়, এটি তাদের একটি চলমান তদন্তের অংশ।

এক নারীকে একটি পিকআপ ট্রাকে তার ছোট শিশুসহ তুলে দিতে দেখা যায়, যাকে ডেপুটিরা সহায়তা করে এলাকা ত্যাগ করতে সাহায্য করেন। তবে কিছু অপ্রত্যাপ্ত খবরে বলা হয়, এক কিশোরীকেও গ্রেফতার করা হয়েছে।

এক প্রতিবেশী জানান, “কারো কাছ থেকে শুনি আইস এসেছে। আমরা বাইরে এসে দেখি নিরীহ মানুষদের ঘিরে রেখেছে ডেপুটিরা। তারা বলছে তারা আইস না, কিন্তু আমাদের তো মনে হলো তারা সেটাই।”

স্থানীয় বাসিন্দা ইসাবেলা কালটিতলা বলেন, “তারা আমাদের মুখের ওপর হেসেছে, বলেছে আমরা ‘অজ্ঞ’। কিন্তু তারা মানুষদের পরিবার থেকে ছিঁড়ে নিয়ে যাচ্ছিল।”

জনপ্রিয় স্থানীয় সংগঠন ইউনিয়ন দেল বারিও ২০২০ সাল থেকে রাস্তায় নজরদারি চালাচ্ছে, যাতে আইস তৎপরতা শনাক্ত করা যায়। সংগঠনের সদস্য রন গচেজ বলেন, “৪৯তম ও ম্যাকিনলিতে মানুষ শেরিফদের মুখোমুখি হয়েছে, কারণ তারা এক ৩ বছরের শিশুকে তুলে নিয়েছে। এখন স্থানীয় তরুণরা স্কুটার ও সাইকেল নিয়ে আইসের খোঁজে পাড়া চষে বেড়াচ্ছে।” গচেজ আরও বলেন, “রাজনীতিবিদরা কিছু করছে না, পুলিশ ও শেরিফরা আইসের সঙ্গে হাত মিলাচ্ছে। এখন মানুষই একে অপরকে রক্ষা করার একমাত্র ভরসা।”

তবে এখনো পর্যন্ত শেরিফ বিভাগ এই অভিযানের বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি কিংবা কেউ গ্রেফতার হয়েছে কি না, তাও নিশ্চিত করেনি। স্থানীয়দের মধ্যে উদ্বেগ, অনিশ্চয়তা আর অবিশ্বাস দিন দিন বাড়ছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত