আপডেট :

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসের বিরুদ্ধে গেলেন একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা

        দেশে ফেরার প্রস্তুতি, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন

        ডানা হোয়াইটকে নতুন মুখপাত্র করার প্রস্তাব ফিরিয়ে নিলেন ট্রাম্প, বললেন ছিল নিছক মজা

        ৫০ বছরের ইতিহাসের ইতি, ২০২৭ সালে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় বিনোদন পার্ক

        অভিবাসীদের ব্যাপক বহিষ্কার নিয়ে অবস্থান নরম করছেন ট্রাম্প, ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার ইঙ্গিত

        নিউইয়র্কে পাঁচতলার জানালা থেকে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু

        হার্ভার্ড-এমআইটির শিক্ষার্থী থেকে মেয়র, কে এই নিথিয়া রামন

        কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ, এবার হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

        সমুদ্রগর্ভে হারানোর ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রেলপথ, রক্ষায় বড় উদ্যোগ

        ট্রাম্পের ২৫০ ফুট বিজয়স্তম্ভ নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা দিলেন মার্কিন বিচারক

        নিজের সাজানো ওভাল অফিসের পরিবর্তন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

        ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা কমালেন গভর্নর গ্যাভিন নিউজম

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে হারিয়ে ইতিহাস গড়লেন নিত্যা রামন

        ‘শত্রু আর কেউ নয়, আমরাই’, ট্রাম্প শিবিরের ভেতরের ব্যর্থতার চিত্র প্রকাশ্যে

        ৩৩টি গবেষণায় উঠে এল পু রুষাঙ্গের গড় আকার, দৈর্ঘ্য ও পরিধি নিয়ে বাস্তব তথ্য

        নিউইয়র্কের ব্রুকলিনে আবাসিক ভবনে ভয়াবহ আ গুন, ছয়জনের মৃ ত্যু

        হরমুজ প্রণালিতে আরও তিনটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত, যু দ্ধ বন্ধে ইরানের চাপ অব্যাহত

        ধর্ষণ ও যৌন হা মলার মামলায় দোষী সাব্যস্ত ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড

        কালো পোশাকে ইনগলউড থেকে নিখোঁজ ১৫ বছরের কিশোর, সন্ধানে জরুরি বার্তা

        ৭৫০ মিলিয়ন ডলারের সংস্কারকাজে ১৬ মাস বন্ধ থাকবে লস এঞ্জেলেসের গুরুত্বপূর্ণ সেতু

গ্রিসে ক্যালিফোর্নিয়ার এক প্রফেসরকে গুলি করে হত্যা: প্রাক্তন স্ত্রীর সঙ্গে জড়িত চক্রান্তে চাঞ্চল্য

গ্রিসে ক্যালিফোর্নিয়ার এক প্রফেসরকে গুলি করে হত্যা: প্রাক্তন স্ত্রীর সঙ্গে জড়িত চক্রান্তে চাঞ্চল্য

ছবিঃ এলএবাংলাটাইমস

গ্রিসের রাজধানী এথেন্সের উপকণ্ঠে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের হত্যাকাণ্ড। যুক্তরাষ্ট্রের বার্কলে ক্যাম্পাসের ৪৩ বছর বয়সী মার্কেটিং বিভাগের প্রফেসর প্রজেমিসলাভ জেজিয়র্সকিকে গুলি করে হত্যা করা হয়েছে।

বহু আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত এবং এতে জড়িত তার প্রাক্তন স্ত্রী।

ঘটনাটি ঘটেছে ৪ জুলাই, যখন প্রফেসর জেজিয়র্সকি তার দুই সন্তানকে দেখতে প্রাক্তন স্ত্রী নাদিয়া মিচেলিদাকির বাসার দিকে যাচ্ছিলেন। এথেন্সের আগিয়া প্যারাসকেভি জেলায় হেঁটে যাওয়ার সময় তাকে পাঁচটি গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা গেছে, প্রফেসর জেজিয়র্সকি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির হ্যাস স্কুল অব বিজনেসে ১৩ বছর ধরে টেনিওরড শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

গ্রিসের হেলেনিক পুলিশ বুধবার জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জেজিয়র্সকির প্রাক্তন স্ত্রী নাদিয়া মিচেলিদাকি এবং আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত তিনজন সন্দেহভাজনের মধ্যে একজন নাদিয়ার নতুন প্রেমিক এবং বাকিরা একজন বুলগেরিয়ান ও দুইজন আলবেনিয়ান নাগরিক বলে জানানো হয়েছে।

পুলিশ জানায়, এই তিনজনের মধ্যে দুজন মিচেলিদাকির প্রেমিককে একটি আগ্নেয়াস্ত্র সরবরাহ করে এবং তাকে গাড়িতে করে ওই এলাকায় পৌঁছে দেয়, যেখানে তিনি জেজিয়র্সকিকে গুলি করেন।

জেজিয়র্সকি এবং মিচেলিদাকি একটি ছুটি ভাড়া ভিত্তিক ব্যবসা একসঙ্গে পরিচালনা করতেন এবং সন্তানদের হেফাজত নিয়ে তাদের মধ্যে তীব্র বিরোধ চলছিল। তদন্তকারীরা বলছেন, এই বিরোধই হত্যার মূল প্রেক্ষাপট হতে পারে।

প্রফেসর জেজিয়র্সকিকে ২০১২ সালে বার্কলিতে নিয়ে আসেন তার সহকর্মী জসল্ট কাটোনা। তিনি বলেন, “এ ধরনের এক নির্মম ট্রাজেডি মেনে নেওয়া কঠিন। তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, বন্ধু এবং সহকর্মী। তার জীবনে প্রাণবন্ততা, আশাবাদ এবং সংশয়ের সঠিক মিশ্রণ ছিল, যা তাকে অনন্য করে তুলেছিল।”

প্রজেমিসলাভ জেজিয়র্সকি তার দুই সন্তান, ভাই এবং বাবা-মাকে রেখে গেছেন।

এ হত্যাকাণ্ড ইতোমধ্যে গ্রিস এবং যুক্তরাষ্ট্রের একাডেমিক মহলে শোক ও ক্ষোভের ছায়া ফেলেছে।

এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত