আপডেট :

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসের বিরুদ্ধে গেলেন একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা

        দেশে ফেরার প্রস্তুতি, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন

        ডানা হোয়াইটকে নতুন মুখপাত্র করার প্রস্তাব ফিরিয়ে নিলেন ট্রাম্প, বললেন ছিল নিছক মজা

        ৫০ বছরের ইতিহাসের ইতি, ২০২৭ সালে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় বিনোদন পার্ক

        অভিবাসীদের ব্যাপক বহিষ্কার নিয়ে অবস্থান নরম করছেন ট্রাম্প, ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার ইঙ্গিত

        নিউইয়র্কে পাঁচতলার জানালা থেকে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু

        হার্ভার্ড-এমআইটির শিক্ষার্থী থেকে মেয়র, কে এই নিথিয়া রামন

        কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ, এবার হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

        সমুদ্রগর্ভে হারানোর ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রেলপথ, রক্ষায় বড় উদ্যোগ

        ট্রাম্পের ২৫০ ফুট বিজয়স্তম্ভ নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা দিলেন মার্কিন বিচারক

        নিজের সাজানো ওভাল অফিসের পরিবর্তন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

        ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা কমালেন গভর্নর গ্যাভিন নিউজম

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে হারিয়ে ইতিহাস গড়লেন নিত্যা রামন

        ‘শত্রু আর কেউ নয়, আমরাই’, ট্রাম্প শিবিরের ভেতরের ব্যর্থতার চিত্র প্রকাশ্যে

        ৩৩টি গবেষণায় উঠে এল পু রুষাঙ্গের গড় আকার, দৈর্ঘ্য ও পরিধি নিয়ে বাস্তব তথ্য

        নিউইয়র্কের ব্রুকলিনে আবাসিক ভবনে ভয়াবহ আ গুন, ছয়জনের মৃ ত্যু

        হরমুজ প্রণালিতে আরও তিনটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত, যু দ্ধ বন্ধে ইরানের চাপ অব্যাহত

        ধর্ষণ ও যৌন হা মলার মামলায় দোষী সাব্যস্ত ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড

        কালো পোশাকে ইনগলউড থেকে নিখোঁজ ১৫ বছরের কিশোর, সন্ধানে জরুরি বার্তা

        ৭৫০ মিলিয়ন ডলারের সংস্কারকাজে ১৬ মাস বন্ধ থাকবে লস এঞ্জেলেসের গুরুত্বপূর্ণ সেতু

হাসিয়েন্ডা হাইটসে ৩০ লাখ ডলারের অবৈধ গাঁজা চাষ ধ্বংস

হাসিয়েন্ডা হাইটসে ৩০ লাখ ডলারের অবৈধ গাঁজা চাষ ধ্বংস

ছবিঃ এলএবাংলাটাইমস

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের ডেপুটিরা হাসিয়েন্ডা হাইটস এলাকায় একটি অবৈধ গাঁজা চাষের আস্তানা ধ্বংস করেছে, যার বাজার মূল্য ছিল প্রায় ৩০ লাখ মার্কিন ডলার। বুধবার (স্থানীয় সময়) পরিচালিত এই অভিযানে বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

শেরিফ বিভাগের ইন্ডাস্ট্রি স্টেশনের স্পেশাল অ্যাসাইনমেন্ট টিম একটি তল্লাশি পরোয়ানা নিয়ে অভিযানে যায় এবং দেখতে পায়, অভিযুক্ত বাড়ির বৈদ্যুতিক মিটার এবং সংযোগ প্যানেল অবৈধভাবে বাইপাস করে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরি করা হচ্ছিল।

সদস্যরা জানান, এতে করে গত কয়েক বছরে প্রায় ৫ লাখ ডলারের বিদ্যুৎ চুরি হয়েছে।

সদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন (SCE) জানায়, বাড়িটি প্রতি মাসে প্রায় ১৮ হাজার ডলারের বিদ্যুৎ ব্যবহার করছিল।

শেরিফ বিভাগের ইন্ডাস্ট্রি স্টেশনের ক্যাপ্টেন গ্লেন এমেরি বলেন, 'আজকের এই অভিযান একটি স্পষ্ট বার্তা দেয় যে, লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে অপরাধমূলক কার্যকলাপ বরদাশত করা হবে না। আমাদের কমিউনিটির মানুষের নিরাপদে ও শান্তিতে বসবাসের অধিকার আছে।”

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বৈদ্যুতিক সংযোগ চুরি শুধুই বেআইনি নয়, বরং এটি আশপাশের এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি সৃষ্টি করে এবং বসবাসকারী ও উদ্ধারকর্মীদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। অবৈধ গাঁজা চাষ পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে এবং আরও অপরাধমূলক কর্মকাণ্ড আকৃষ্ট করতে পারে।

এলএ কাউন্টি সুপারভাইজার হিলডা এল. সোলিস, যিনি ফার্স্ট ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন এবং চেয়ার প্রো টেম হিসেবে দায়িত্বে আছেন, বলেন, “আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ইন্ডাস্ট্রি স্টেশনের সেই ডেপুটিদের, যারা আনইনকরপোরেটেড এরিয়া টাস্ক ফোর্সে যুক্ত আছেন। আমি গর্বের সঙ্গে এই টাস্ক ফোর্সের জন্য এবছরের বাজেটে $৫২৫,০০০ ডলার বরাদ্দ দিয়েছি।”

তিনি আরও বলেন, সদার্ন ক্যালিফোর্নিয়া এডিসনের সঙ্গে সমন্বয় করে কাজ করাই ছিল এই অবৈধ গাঁজা চাষ শনাক্ত ও বন্ধের অন্যতম চাবিকাঠি। বিদ্যুতের অস্বাভাবিক ব্যবহার থেকেই বাড়িটিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত বাড়িটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুরো ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

এই অভিযান লস অ্যাঞ্জেলেস কাউন্টির অনানুষ্ঠানিক (unincorporated) এলাকাগুলিতে অবৈধ গাঁজা চাষ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার দীর্ঘমেয়াদি প্রচেষ্টার অংশ বলে জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত