আপডেট :

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসের বিরুদ্ধে গেলেন একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা

        দেশে ফেরার প্রস্তুতি, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন

        ডানা হোয়াইটকে নতুন মুখপাত্র করার প্রস্তাব ফিরিয়ে নিলেন ট্রাম্প, বললেন ছিল নিছক মজা

        ৫০ বছরের ইতিহাসের ইতি, ২০২৭ সালে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় বিনোদন পার্ক

        অভিবাসীদের ব্যাপক বহিষ্কার নিয়ে অবস্থান নরম করছেন ট্রাম্প, ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার ইঙ্গিত

        নিউইয়র্কে পাঁচতলার জানালা থেকে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু

        হার্ভার্ড-এমআইটির শিক্ষার্থী থেকে মেয়র, কে এই নিথিয়া রামন

        কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ, এবার হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

        সমুদ্রগর্ভে হারানোর ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রেলপথ, রক্ষায় বড় উদ্যোগ

        ট্রাম্পের ২৫০ ফুট বিজয়স্তম্ভ নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা দিলেন মার্কিন বিচারক

        নিজের সাজানো ওভাল অফিসের পরিবর্তন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

        ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা কমালেন গভর্নর গ্যাভিন নিউজম

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে হারিয়ে ইতিহাস গড়লেন নিত্যা রামন

        ‘শত্রু আর কেউ নয়, আমরাই’, ট্রাম্প শিবিরের ভেতরের ব্যর্থতার চিত্র প্রকাশ্যে

        ৩৩টি গবেষণায় উঠে এল পু রুষাঙ্গের গড় আকার, দৈর্ঘ্য ও পরিধি নিয়ে বাস্তব তথ্য

        নিউইয়র্কের ব্রুকলিনে আবাসিক ভবনে ভয়াবহ আ গুন, ছয়জনের মৃ ত্যু

        হরমুজ প্রণালিতে আরও তিনটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত, যু দ্ধ বন্ধে ইরানের চাপ অব্যাহত

        ধর্ষণ ও যৌন হা মলার মামলায় দোষী সাব্যস্ত ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড

        কালো পোশাকে ইনগলউড থেকে নিখোঁজ ১৫ বছরের কিশোর, সন্ধানে জরুরি বার্তা

        ৭৫০ মিলিয়ন ডলারের সংস্কারকাজে ১৬ মাস বন্ধ থাকবে লস এঞ্জেলেসের গুরুত্বপূর্ণ সেতু

ক্যালিফোর্নিয়ায় কোভিড ভাতা জালিয়াতি করে ১৩ লাখ ডলার আত্মসাৎ, হোটেল-নাইটক্লাব নির্মাণে অর্থ ব্যয়

ক্যালিফোর্নিয়ায় কোভিড ভাতা জালিয়াতি করে ১৩ লাখ ডলার আত্মসাৎ, হোটেল-নাইটক্লাব নির্মাণে অর্থ ব্যয়

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় কোভিড-১৯ সম্পর্কিত বেকারভাতা ও প্রতিবন্ধী ভাতা জালিয়াতির মাধ্যমে মার্কিন সরকারের কাছ থেকে ১৩ লাখ ডলারের বেশি অর্থ আত্মসাৎ করার অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস জানায়, অভিযুক্ত ব্যক্তির নাম আবিওলা ফেমি কোয়াডরি (৪৩) এবং তিনি ক্যালিফোর্নিয়ার পাসাডেনা শহরের বাসিন্দা।

আদালতের নথি অনুযায়ী, কোয়াডরি একজন নাইজেরিয়ান নাগরিক। তিনি এক নারীর সঙ্গে “ভুয়া বিয়ে” করে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দার মর্যাদা অর্জন করেন—এমন কথোপকথনের প্রমাণ তদন্তকারীরা পেয়েছেন।

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি সান গ্যাব্রিয়েল ভ্যালিতে অবস্থানকালে ক্যালিফোর্নিয়া ও নেভাদায় ১০০টিরও বেশি ভুয়া আবেদন দাখিল করেন। এসব আবেদনে তিনি চুরি করা পরিচয়পত্র ব্যবহার করে কোভিড-১৯ বেকারভাতা ও প্রতিবন্ধী সহায়তা দাবি করেন।

এই স্কিমের মাধ্যমে কোয়াডরি মোট ১.৩৫ মিলিয়ন ডলার হাতিয়ে নেন এবং সেই অর্থ ব্যয় করেন নাইজেরিয়ায় একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণে।
আদালত জানায়, তিনি "Oyins International" নামের একটি ১২০ কক্ষবিশিষ্ট হোটেল নির্মাণ করেন, যেখানে নাইটক্লাব, শপিং মল ও উচ্চমানের অন্যান্য সুযোগ-সুবিধাও ছিল।

তদন্তকারীরা কোয়াডরির মোবাইল ফোনে ৩৩ লাখ ডলারের বেশি অর্থমূল্যের ১৭টি জাল চেকের ছবি খুঁজে পান। এছাড়াও চেক নিয়ে আলোচনা সংক্রান্ত বার্তাও পাওয়া যায়।
কিছু চেক কোয়াডরির ছদ্মনামে গঠিত ভুয়া প্রতিষ্ঠানের নামে ইস্যু করা ছিল বলে জানিয়েছে প্রসিকিউশন।

২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নাইজেরিয়া যাওয়ার সময় গ্রেফতার করা হয়।
তিনি তার আবেদনে মিথ্যাভাবে দাবি করেছিলেন যে, “Rock of Peace” নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি প্রতিবন্ধী শিশুদের ডে-কেয়ার সেবা দিচ্ছেন।

তদন্তকারীরা আরও জানান, কোয়াডরির বাসায় অভিযান চালিয়ে শিশুদের খাদ্য সহায়তার জন্য বরাদ্দ ডেবিট কার্ড উদ্ধার করা হয়, যা অবৈধভাবে ব্যবহৃত হচ্ছিল।

২০২৫ সালের ২ জানুয়ারি তিনি ব্যাংক জালিয়াতির ষড়যন্ত্রে দোষ স্বীকার করেন এবং ১০ জুলাই তাকে ১৩৫ মাস (প্রায় ১১ বছর) কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
সাথে তাকে ১,৩৫৬,২২৯ ডলার ক্ষতিপূরণ এবং ৩৫ হাজার ডলার জরিমানা প্রদানেও নির্দেশ দেওয়া হয়েছে।

এই মামলার তদন্ত করেছে ইউএস পোস্টাল ইনস্পেকশন সার্ভিস, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এবং ক্যালিফোর্নিয়া এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ইনভেস্টিগেশন ডিভিশন।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত