আপডেট :

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসের বিরুদ্ধে গেলেন একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা

        দেশে ফেরার প্রস্তুতি, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন

        ডানা হোয়াইটকে নতুন মুখপাত্র করার প্রস্তাব ফিরিয়ে নিলেন ট্রাম্প, বললেন ছিল নিছক মজা

        ৫০ বছরের ইতিহাসের ইতি, ২০২৭ সালে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় বিনোদন পার্ক

        অভিবাসীদের ব্যাপক বহিষ্কার নিয়ে অবস্থান নরম করছেন ট্রাম্প, ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার ইঙ্গিত

        নিউইয়র্কে পাঁচতলার জানালা থেকে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু

        হার্ভার্ড-এমআইটির শিক্ষার্থী থেকে মেয়র, কে এই নিথিয়া রামন

        কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ, এবার হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

        সমুদ্রগর্ভে হারানোর ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রেলপথ, রক্ষায় বড় উদ্যোগ

        ট্রাম্পের ২৫০ ফুট বিজয়স্তম্ভ নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা দিলেন মার্কিন বিচারক

        নিজের সাজানো ওভাল অফিসের পরিবর্তন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

        ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা কমালেন গভর্নর গ্যাভিন নিউজম

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে হারিয়ে ইতিহাস গড়লেন নিত্যা রামন

        ‘শত্রু আর কেউ নয়, আমরাই’, ট্রাম্প শিবিরের ভেতরের ব্যর্থতার চিত্র প্রকাশ্যে

        ৩৩টি গবেষণায় উঠে এল পু রুষাঙ্গের গড় আকার, দৈর্ঘ্য ও পরিধি নিয়ে বাস্তব তথ্য

        নিউইয়র্কের ব্রুকলিনে আবাসিক ভবনে ভয়াবহ আ গুন, ছয়জনের মৃ ত্যু

        হরমুজ প্রণালিতে আরও তিনটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত, যু দ্ধ বন্ধে ইরানের চাপ অব্যাহত

        ধর্ষণ ও যৌন হা মলার মামলায় দোষী সাব্যস্ত ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড

        কালো পোশাকে ইনগলউড থেকে নিখোঁজ ১৫ বছরের কিশোর, সন্ধানে জরুরি বার্তা

        ৭৫০ মিলিয়ন ডলারের সংস্কারকাজে ১৬ মাস বন্ধ থাকবে লস এঞ্জেলেসের গুরুত্বপূর্ণ সেতু

ক্যালিফোর্নিয়ার হাই-স্পিড রেল প্রকল্প থেকে ৪ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল প্রত্যাহার করলো ট্রাম্প প্রশাসন

ক্যালিফোর্নিয়ার হাই-স্পিড রেল প্রকল্প থেকে ৪ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল প্রত্যাহার করলো ট্রাম্প প্রশাসন

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি ঘোষণা দিয়েছেন যে, ফেডারেল রেলরোড অ্যাডমিনিস্ট্রেশন ক্যালিফোর্নিয়ার হাই-স্পিড রেল প্রকল্পের জন্য বরাদ্দকৃত প্রায় ৪ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল প্রত্যাহার করছে।

এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন ট্রাম্প প্রশাসন পরিবহন বিভাগ থেকে প্রকাশিত ৩১৫ পৃষ্ঠার এক প্রতিবেদনের অংশ হিসেবে এক মাস আগেই অর্থ প্রত্যাহারের হুমকি দিয়েছিল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার Truth Social প্ল্যাটফর্মে লিখেছেন, “ধন্যবাদ পরিবহনমন্ত্রী শন ডাফিকে—আর এক পয়সাও এই ‘নিউজকম স্ক্যাম’-এর পেছনে যাবে না।” এখানে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকে ইঙ্গিত করে বক্তব্য দেন।

ফেডারেল তদন্তকারীরা জানিয়েছেন, প্রকল্পটি ফেডারেল অনুদানের চুক্তির শর্ত লঙ্ঘন করেছে এবং ২০৩৩ সালের মধ্যে প্রাথমিক অপারেটিং অংশ চালু করার মতো সক্ষমতা নেই।

তবে ক্যালিফোর্নিয়া হাই-স্পিড রেল অথরিটি গত মাসে জানায়, তারা আশা করছে ২০২০ সালের পরিবর্তে ২০৩০ সালের মধ্যেই ট্রেন চলাচল শুরু হবে।

প্রকল্পটি শুরুতে ২০২০ সালের মধ্যেই চালু হওয়ার কথা ছিল এবং প্রাথমিক বাজেট ছিল ৩৩ বিলিয়ন ডলার। এখন এর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৮৯ থেকে ১২৮ বিলিয়ন ডলারের মধ্যে।

এই প্রকল্পের সূচনা হয় ২০০৮ সালে, যখন ক্যালিফোর্নিয়ার ভোটাররা প্রায় ১০ বিলিয়ন ডলারের একটি বন্ড প্রকল্প অনুমোদন করেন, যার মাধ্যমে লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকোকে রেলপথে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়।

তহবিল প্রত্যাহারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে গভর্নর গ্যাভিন নিউজম এক বিবৃতিতে বলেন, “ট্রাম্প চায় চীনের হাতে ভবিষ্যৎ তুলে দিতে এবং সেন্ট্রাল ভ্যালিকে পরিত্যাগ করতে। আমরা তাকে তা করতে দেব না।”
নিউজমের দাবি, ট্রাম্প প্রশাসন বেআইনিভাবে অনুদান বাতিল করছে।

তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের বেশিরভাগ অর্থ রাজ্য সরকারের বাজেট থেকে আসে। নিউজমের বর্তমান বাজেট অনুযায়ী, আগামী ২০ বছর ধরে প্রতি বছর ১ বিলিয়ন ডলার করে বরাদ্দ দিয়ে প্রাথমিক অপারেটিং অংশ শেষ করা হবে।

প্রকল্পটি নিয়ে রিপাবলিকানরা বহুদিন ধরেই অভিযোগ করে আসছে যে এটি বাজেটের বাইরে চলে গেছে এবং অকার্যকর।

হাই-স্পিড রেল বোর্ড সদস্য হেনরি পেরিয়া এক বিবৃতিতে বলেন, “আমরা এই সিদ্ধান্ত প্রত্যাশা করেছিলাম এবং গত ছয় মাস ধরে এর জন্য পরিকল্পনা করছিলাম। আমাদের হাতে যথেষ্ট অর্থ আছে যাতে পরবর্তী দুই বছর কাজ চালিয়ে যেতে পারি। আমরা গভর্নর ও আইনসভা মিলে এটিকে পুরোপুরি একটি ক্যালিফোর্নিয়া প্রকল্পে পরিণত করতে কাজ করছি।”

গভর্নর নিউজম আরও জানান, বর্তমানে প্রকল্পটি ১৭১ মাইল জুড়ে নির্মাণাধীন, এবং ইতোমধ্যে ৫০টিরও বেশি বড় রেল অবকাঠামো—যেমন সেতু ও ওভারপাস—নির্মাণ করা হয়েছে।

   এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত