আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে আরভি জঞ্জাল: কপার চুরি, আগুন, আর আতঙ্কে ব্যবসায়ী ও বাসিন্দারা

লস এঞ্জেলেসে আরভি জঞ্জাল: কপার চুরি, আগুন, আর আতঙ্কে ব্যবসায়ী ও বাসিন্দারা

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির ইস্ট গার্ডিনা ও ওয়েস্ট র‌্যাঞ্চো ডোমিনগেজ এলাকায় গড়ে ওঠা একটি আরভি (RV) জঞ্জাল অঞ্চল ঘিরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তার ধারে সারি সারি পুরনো আরভি ও ট্রেইলার দাঁড়িয়ে থাকার কারণে বেআইনি ময়লা ফেলা, কপার (তামা) চুরি, অগ্নিকাণ্ড এবং ব্যবসায়িক ক্ষতির অভিযোগ বাড়ছে।

স্থানীয় ব্যবসায়ী ব্যারি ব্রুকার বলেন, “আগে এ জায়গাটা কাজের জন্য অসাধারণ ছিল। এখন কাউন্টি যেন একে নরকে পরিণত হতে দিয়েছে।”
তিনি জানান, তার কালি তৈরির কারখানা থেকে প্রায় ১ লাখ ডলারের কপার, পাইপ ও বৈদ্যুতিক তার চুরি হয়েছে। পুরো কারখানার পানি ও বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। চোরেরা বৈদ্যুতিক খুঁটির তার কেটে দিয়ে পুরো ভবন নষ্ট করে রেখে গেছে।

ব্যবসায়ীরা বলছেন, যদিও কিছু এলাকায় আরভি ক্যাম্প সরানো হয়েছে, কিন্তু অন্য ব্লকে আবার নতুন করে আরভি বসে যাচ্ছে।
মাইকেল ওয়েস্ট, ইস্ট গার্ডেনার একজন পোশাক ব্যবসায়ী, জানান, “চোরেরা আমাদের গ্যাস, পানি ও বিদ্যুতের লাইনে হানা দিয়েছে। এখানে মাঝেমধ্যে আগুন লাগে, খুবই বিপজ্জনক অবস্থা।”

একই এলাকার এক ট্রেইলারে থাকেন জেনিফার মুনোজ এবং তার তিন সন্তান। তিনি বলেন, “আমি এখান থেকে চলে যেতে চাই। আমার বাচ্চাদের জন্য একটা নিরাপদ জায়গা দরকার। আমি পাঁচ বছর ধরে এখানে আছি। সরকার শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোনো ব্যবস্থা নেয় না।”

এদিকে, লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার হলি মিচেল বলছেন, “সমস্যার সমাধান একমাত্র বাসস্থান। আমরা শেরিফ অফিস, অগ্নিনির্বাপণ বাহিনী, পশু নিয়ন্ত্রণ এবং ময়লা পরিষ্কার বিভাগ—সবাইকে নিয়ে একসাথে কাজ করছি।”

তিনি আরও জানান, কাউন্টির উদ্যোগে একটি পাইলট প্রোগ্রাম চালু হয়েছে, যেখানে RV মালিকরা ৬ মাস পর্যন্ত নির্ধারিত জায়গায় গাড়ি রেখে থাকতে পারেন—যতদিন না তারা স্থায়ী আবাসন পান। তবে শর্ত হলো, RV চালু থাকতে হবে এবং মালিকানা প্রমাণ থাকতে হবে। কিন্তু অনেকেই এই শর্ত পূরণ করতে পারেন না।

এলাকায় কিছু উন্নতির চিহ্ন দেখা গেলেও, অব্যবস্থাপনা, ভয়, অপরাধ এবং হতাশা এখনো ঘিরে রেখেছে বসবাসকারীদের।

মিচেল বলেন, “৭০,০০০ মানুষ প্রতিদিন আমাদের রাস্তায় ঘুমাচ্ছে। এটা এক দিনে তৈরি হয়নি, আবার এক রাতেই এর সমাধানও হবে না।”

এলএবাংলাটাইমস/ওএম


শেয়ার করুন

পাঠকের মতামত