আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে শত শত গিনিপিগ সংকটে: সাহায্যের আহ্বান জানিয়েছে উদ্ধারকারী দলগুলো

লস এঞ্জেলেসে শত শত গিনিপিগ সংকটে: সাহায্যের আহ্বান জানিয়েছে উদ্ধারকারী দলগুলো

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ লস এঞ্জেলেসে শত শত গিনিপিগ ভয়াবহ অবস্থায় পাওয়া গেছে। একটি বাড়ি থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ গিনিপিগ উদ্ধার করা হয়েছে, যারা অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকছিল। এদের অনেকেই ছিল অসুস্থ, অপুষ্ট ও চিকিৎসাবিহীন।

সাউদার্ন ক্যালিফোর্নিয়া গিনিপিগ রেসকিউ (SCGPR) ও আরও কয়েকটি প্রাণী উদ্ধারকারী সংস্থা জানায়, এই ঘটনা শুরু হয় যখন তারা জানতে পারে একজন বাসিন্দা উচ্ছেদের মুখে পড়ে প্রায় ২০০টি গিনিপিগ ছেড়ে দিতে চাচ্ছেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সংখ্যা ছিল তার চেয়েও দ্বিগুণ।

উদ্ধারকারীরা জানায়, গিনিপিগগুলো ছোট ছোট খাঁচায় গাদাগাদি করে থাকছিল, খাবার হিসেবে ছিল শুধু ভুট্টার খোসা, আর ৮০-১০০টি গিনিপিগ মিলে একটি পানির বোতল ভাগ করে খাচ্ছিল। অনেকে ছিল অসুস্থ—কেউ অপুষ্টিতে ভুগছিল, কারও গায়ে খোলা ঘা, আবার কারও শরীরে ছত্রাক বা টিউমার ছিল। মৃত গিনিপিগও পাওয়া গেছে।

তাদের মধ্য থেকে খুব অসুস্থ ৩৩টি গিনিপিগ উদ্ধার করে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। কিন্তু এখনো কয়েকশো গিনিপিগ সেখানেই রয়ে গেছে।

এদিকে সরকারি একজন কর্মকর্তার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে রেসকিউ গ্রুপগুলো। তিনি বলেছিলেন, প্রাণীগুলোর “সবকিছু ঠিক আছে” এবং “তারা সুস্থ ও সুখী।” কিন্তু উদ্ধারকারীরা বলেন, এটা বাস্তবতা থেকে অনেক দূরের কথা।

SCGPR এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে ইউটিউবে, যেখানে গিনিপিগদের করুণ অবস্থা দেখা যাচ্ছে। এখন তারা সাধারণ মানুষকে অনুরোধ জানাচ্ছে কেউ যদি গিনিপিগ ফস্টার বা দত্তক নিতে পারেন, তাহলে যেন এগিয়ে আসেন। পাশাপাশি চিকিৎসা ও খাবারের জন্য সাহায্যের আবেদন করা হয়েছে।

উদ্ধারকারী সংগঠনগুলো বলছে, এমন বড় বিপর্যয়ে দ্রুত ব্যবস্থা না নিলে প্রাণীগুলোর আরও মৃত্যু হতে পারে। তাই তারা সরকারের কাছে জবাবদিহি ও দীর্ঘমেয়াদি সমাধানের দাবি জানিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত