আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

উবারের বিরুদ্ধে লস এঞ্জেলেসে চাঞ্চল্যকর প্রতারণা মামলা

উবারের বিরুদ্ধে লস এঞ্জেলেসে চাঞ্চল্যকর প্রতারণা মামলা

ছবিঃ এলএবাংলাটাইমস

রাইডশেয়ার কোম্পানি উবার লস এঞ্জেলেস-ভিত্তিক দুটি আইন প্রতিষ্ঠান ও একজন চিকিৎসকের বিরুদ্ধে ফেডারেল স্তরে র্যাকেটিয়ারিং (RICO) মামলা দায়ের করেছে। মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা মিথ্যা ও অতিরঞ্জিত ইনজুরি দাবি করে বড় অঙ্কের ক্ষতিপূরণ আদায়ের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র পরিচালনা করেছে।

উবারের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “এই চক্র লস এঞ্জেলেস জুড়ে যাত্রী ও চালকদের খরচ বাড়িয়ে দিচ্ছে এবং রোগীদের অপ্রয়োজনীয় ঝুঁকিতে ফেলছে।” মামলায় অভিযুক্ত দুটি প্রতিষ্ঠান হলো Downtown LA Law Group এবং Law Offices of Jacob Emrani, আর অভিযুক্ত চিকিৎসক হলেন ড. গ্রেগ খুঙানিয়ান, যিনি এনসিনোতে একজন অর্থোপেডিক স্পাইন সার্জন হিসেবে কাজ করেন।

উবার জানায়, অভিযুক্তরা ইনজুরি দাবিকে কৃত্রিমভাবে বাড়িয়ে দেখাতে ক্লায়েন্টদের অপ্রয়োজনীয় স্পাইন সার্জারির জন্য পাঠাতেন, মিথ্যা চিকিৎসা রেকর্ড তৈরি করতেন এবং অতিরঞ্জিত বিল তৈরি করে উচ্চ বীমা সীমা ব্যবহার করে বড় অঙ্কের সেটেলমেন্ট আদায় করতেন।

মামলায় তিনটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ রয়েছে:

প্রথমত, একজন দাবিদার (Claimant A) ছোটখাটো একটি দুর্ঘটনার শিকার হন, যেখানে পুলিশ রিপোর্ট অনুযায়ী কেউই আহত হননি। তবে আইনজীবীরা Claimant A-কে ড. খুঙানিয়ানের কাছে পাঠান, যিনি তার ওপর $৫,৫০,০০০ মূল্যের সার্ভাইক্যাল ফিউশন ও ব্যাক সার্জারি করেন – যেটি উবারের নিরপেক্ষ চিকিৎসা বিশেষজ্ঞদের মতে একদমই অপ্রয়োজনীয় এবং বাজার মূল্যের দশগুণ দামে বিল করা হয়।

দ্বিতীয় ঘটনা অনুযায়ী Claimant B দুর্ঘটনার পরে একাধিকবার কোনো ব্যথা নেই বলে জানালেও তাকে টেলিহেলথ অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে $২,২৬,০০০ দামের লাম্বার সার্জারির জন্য পাঠানো হয়। তার পুরো চিকিৎসা বিল ছিল $৩,৩০,০০০-এর বেশি।

তৃতীয় ঘটনা অনুযায়ী Claimant C দুর্ঘটনার পর লস এঞ্জেলেস থেকে তার নিজ শহর সেন্ট লুইসে ফিরে যান এবং এক কাইরোপ্র্যাক্টরের সাথে দেখা করেন, যিনি জানান Claimant C তার পিঠে কোনো ব্যথা উল্লেখ করেননি। এমনকি Claimant C পরবর্তীতে একটি মিউজিক ভিডিওতেও নাচ ও গান করেন। অথচ, ড. খুঙানিয়ান Claimant C ও তার মায়ের বিমানভাড়া ও হোটেল খরচ দেন এবং তাদের $১,০৮,০০০ দামের স্পাইন সার্জারির জন্য ফের লস এঞ্জেলেসে নিয়ে আসেন। পরবর্তীতে এক নিরপেক্ষ বিশেষজ্ঞ জানান, সার্জারির ন্যায্য মূল্য ছিল মাত্র $১০,৩৭৪.৯৮।

উবারের দাবি, এই প্রতিটি ঘটনা একই ছকে গড়ে উঠেছিল: আইনজীবীরা নির্দিষ্ট চিকিৎসকের কাছে রেফার করতেন, অপ্রয়োজনীয় সার্জারির পরিকল্পনা করা হতো, বিল ফুলিয়ে সেটেলমেন্ট বাড়ানো হতো এবং সবকিছু গোপন রাখা হতো আদালত ও বীমা কোম্পানির কাছ থেকে।

উবারের অভিযোগে বলা হয়েছে, “দাবিদাররা সামান্য ক্ষতিপূরণ পেলেও, তাদের আইনজীবী ও চিকিৎসকরা বিপুল অর্থ পেয়ে যাচ্ছেন।”

উল্লেখ্য, লস এঞ্জেলেসে এই মামলা উবারের তৃতীয় ফেডারেল র্যাকেটিয়ারিং মামলা। এর আগে নিউ ইয়র্ক ও মিয়ামিতেও একই ধরনের মামলা করেছে উবার।

উবারের মতে, বীমা খরচ লস এঞ্জেলেসের মতো এলাকায় অপ্রয়োজনীয়ভাবে অত্যধিক। কোম্পানির তথ্য অনুযায়ী, লস এঞ্জেলেস কাউন্টি হলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বীমা অঞ্চল – যেখানে গড় রাইডার ভাড়ার প্রায় ৪৫% বীমা খরচে চলে যায়। তুলনামূলকভাবে, বোস্টনে এই হার মাত্র ৪%, আর পুরো ক্যালিফোর্নিয়াজুড়ে গড় হার ৩২%।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত