আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

লস এঞ্জেলেসে হামের রোগী শনাক্ত, এলএএক্স বিমানবন্দর ও হিলটন হোটেল সফর করেছে রোগী

লস এঞ্জেলেসে হামের রোগী শনাক্ত, এলএএক্স বিমানবন্দর ও হিলটন হোটেল সফর করেছে রোগী

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে হাম রোগের একটি নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এই রোগী একজন বাইরের রাজ্যের ভ্রমণকারী ছিলেন যিনি জুলাই মাসের শুরুতে সংক্রমণ অবস্থায় এলএএক্স (লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর) হয়ে গেছেন এবং শহরের বেশ কয়েকটি স্থানে অবস্থান করেছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি নিচের সময় ও স্থানে ছিলেন:

৫ জুলাই ২০২৫: এলএএক্স বিমানবন্দর (ফ্লাইটের বিস্তারিত এখনো তদন্তাধীন)

৫ জুলাই সন্ধ্যা ৭:৩০ থেকে ৭ জুলাই দুপুর ১টা পর্যন্ত: হিলটন লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট হোটেল, ৫৭১১ ওয়েস্ট সেঞ্চুরি ব্লাভড।

এই সময় ও স্থানে যেসব মানুষ উপস্থিত ছিলেন, তাঁদের জন্য আগামী ৭ থেকে ২১ দিনের মধ্যে হাম হওয়ার ঝুঁকি রয়েছে। স্বাস্থ্য বিভাগ আক্রান্ত সময়ের মধ্যে উপস্থিত ব্যক্তিদের শনাক্ত ও যোগাযোগ করার কাজ করছে, যাতে দ্রুত ঝুঁকি নিরূপণ এবং সংক্রমণ রোধ করা যায়।

হামের সাধারণ লক্ষণসমূহ:

তীব্র জ্বর (১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে) 

কাশি

সর্দি

চোখ লাল হওয়া ও পানি পড়া (কনজাংকটিভাইটিস)

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যাঁরা উক্ত সময়ের মধ্যে ওই স্থানগুলোতে ছিলেন এবং ২৬ জুলাই (বিমানবন্দর) বা ২৮ জুলাই (হোটেল) পার হয়ে যাওয়ার পরও কোনো উপসর্গ দেখা দেয়নি, তাঁদের আর ঝুঁকিতে ধরা হচ্ছে না।

জনসাধারণকে যেসব পদক্ষেপ নিতে বলা হয়েছে:

নিজের টিকা ও চিকিৎসা রেকর্ড খতিয়ে দেখুন—বিশেষ করে বিদেশ বা দেশের হাম-প্রবণ অঞ্চলে ভ্রমণের আগে।

যদি আপনি গর্ভবতী হন, নবজাতক সন্তান থাকেন, দুর্বল ইমিউন সিস্টেম থাকে বা টিকা না নিয়ে থাকেন—তবে দ্রুত স্বাস্থ্যসেবাদানকারীকে বিষয়টি জানান।

উপসর্গ দেখা দিলে স্কুল, কর্মস্থল বা জনসমাগমস্থলে না গিয়ে ঘরে থাকুন এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

লস এঞ্জেলেসে শেষবার স্থানীয় কোনো বাসিন্দা হাম রোগে আক্রান্ত হন জুন মাসে।

এদিকে যুক্তরাষ্ট্রজুড়ে হাম সংক্রমণের হার বেড়ে চলেছে। ২২ জুলাই ২০২৫ পর্যন্ত ১,৩১৯টি হাম রোগী শনাক্ত হয়েছে, যার বেশিরভাগই টিকা না নেওয়া বা টিকাদানের তথ্যহীন। আক্রান্তদের মধ্যে ১২ শতাংশকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত