আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ভেনচুরা কাউন্টির মেইন স্ট্রিট খুলে দেওয়ার চিন্তায় শহর কর্তৃপক্ষ

ভেনচুরা কাউন্টির মেইন স্ট্রিট খুলে দেওয়ার চিন্তায় শহর কর্তৃপক্ষ

ছবিঃ এলএবাংলাটাইমস

কোভিড-১৯ মহামারির সময় ভেনচুরা কাউন্টির মেইন স্ট্রিট গাড়ির চলাচলের জন্য বন্ধ করে দিয়ে পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এই পরিবর্তন শহরের প্রাণকেন্দ্রে নতুন প্রাণ ফিরিয়ে আনে। অনেক ব্যবসায়ী বলেন, এই সিদ্ধান্ত তাদের ব্যবসা টিকিয়ে রাখতে সাহায্য করেছে এবং ডাউনটাউন ভেনচুরাকে একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত করেছে।

গত পাঁচ বছরে এলাকাটি ব্যাপকভাবে রূপান্তরিত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা এখন সহজেই গাড়ি পার্ক করে হাঁটতে পারেন এবং কেনাকাটা, খাওয়া-দাওয়া ও বিনোদনের সুযোগ উপভোগ করতে পারেন।

তবে, সম্প্রতি কিছু সম্পত্তির মালিক অভিযোগ করছেন যে সড়ক বন্ধ থাকায় তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ কেউ বলছেন, ক্রেতারা গাড়ি নিয়ে দোকানের সামনে যেতে না পারায় তারা পণ্য কিনে দ্রুত ফিরে যেতে পারছেন না।

ভেনচুরা কাউন্টির ডেপুটি মেয়র ডগ হাল্টার বলেন, “কেউ কেউ বলছেন এতে ব্যবসা কমে গেছে।”

পুরোপুরি বন্ধের পরিবর্তে একটি ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব করা হয়েছে—যাতে সপ্তাহের কর্মদিবসে রাস্তা গাড়ির জন্য খোলা থাকবে এবং সপ্তাহান্তে বন্ধ থাকবে। কিন্তু এটি বাস্তবায়নে অতিরিক্ত খরচ ও ঝামেলার আশঙ্কা করছেন অনেকে।

ভেনচুরান্স ফর পিপল ওরিয়েন্টেড প্লেসেস নামে একটি নাগরিক সংগঠনের সদস্য ইডিথ এসপেখো জানান, “রাস্তা বন্ধ করতে ব্যারিকেড, অগ্নি নিরাপত্তা পরিদর্শন, পারমিটসহ অনেক খরচ হয়। হাইব্রিড মডেলে প্রতিটি পার্কিং স্পটের জন্যও অর্থ দিতে হয়।”

মেইন স্ট্রিটে অবস্থিত ‘প্যারাডাইস প্যানট্রি’ দোকানের মালিক টিনা থেয়ার আশা করেন শহর কর্তৃপক্ষ ইতিবাচক পরিবর্তনগুলোর দিকটি বিবেচনা করবে। “এটি এমন একটি জায়গা হয়ে উঠেছে যেখানে সবাই ঘুরতে আসে—এটা হারিয়ে ফেলা হবে দুঃখজনক,” বলেন তিনি।

ভেনচুরা সিটি কাউন্সিল আগামী সেপ্টেম্বর মাসে মেইন স্ট্রিট পুনরায় গাড়ির জন্য খুলে দেওয়া হবে কি না, সে বিষয়ে ভোট দেবে।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত