আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

উড়োজাহাজ নামার পরপরই সান ফ্রান্সিসকো বিমানবন্দরে ডেল্টা কো-পাইলট গ্রেপ্তার

উড়োজাহাজ নামার পরপরই সান ফ্রান্সিসকো বিমানবন্দরে ডেল্টা কো-পাইলট গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

ডেল্টা এয়ার লাইন্সের একটি ফ্লাইট সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে (SFO) অবতরণ করার পরপরই ওই ফ্লাইটের কো-পাইলটকে গ্রেপ্তার করেছে ফেডারেল কর্তৃপক্ষ। শনিবার মিনিয়াপলিস থেকে আসা ফ্লাইট ২৮০৯-এর এই ঘটনায় যাত্রী ও ক্রুদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

ভ্রমণবিষয়ক ওয়েবসাইট View from the Wing জানায়, বে এরিয়ায় কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় ফ্লাইটটি কিছুটা দেরিতে অবতরণ করে। তবে বোয়িং ৭৫৭ উড়োজাহাজটি গেট পৌঁছাতে মাত্র ১০ মিনিট দেরি হয়।

কিন্তু ফ্লাইট থেমে গেট স্পর্শ করার পর, যাত্রীদের নামার অনুমতি দেওয়ার আগেই প্রায় ১০ জন ফেডারেল এজেন্ট—যাদের মধ্যে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (HSI) ও ফেডারেল এয়ার মার্শালদের সদস্য ছিল—উড়োজাহাজের সামনের দিকে তড়িঘড়ি করে প্রবেশ করে এবং কো-পাইলটকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া কো-পাইলটের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এ ঘটনার সময় উড়োজাহাজের প্রধান পাইলট ককপিট থেকে হতভম্ব দৃষ্টিতে সবকিছু লক্ষ্য করছিলেন বলে জানা গেছে। তিনি বলেন, “কি হচ্ছে, আমি কিছুই জানি না।”

এক যাত্রী San Francisco Chronicle কে বলেন, “একদল ব্যাজ, অস্ত্র, ও বিভিন্ন ফেডারেল সংস্থার ভেস্ট পরা মানুষ সামনের দিকে জোর করে এগিয়ে যাচ্ছিল।"

স্মার্টফোনে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকে থাকা কয়েকজন এজেন্ট ব্যাজ পরে উড়োজাহাজের ভেতর হাঁটছেন, যদিও তাদের মুখ দেখা যায়নি এবং তারা মাস্ক পরেছিলেন কি না, তাও পরিষ্কার নয়।

মিনেসোটা রাজ্যের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তারকৃত কো-পাইলটের বিরুদ্ধে শিশু নির্যাতন সম্পর্কিত অপরাধ, বিশেষ করে শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত ভিডিও ও ছবি সংরক্ষণের অভিযোগ রয়েছে। তবে এখনো পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোন সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ডেল্টা এয়ার লাইন্স ঘটনার বিষয়ে মন্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে সাংবাদিকদের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেছে।

মার্কিন সংবাদমাধ্যম KTLA জানিয়েছে, তারা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে এবং এখনও তাদের জবাবের অপেক্ষায় আছে।

বিমানবন্দরে এই রকম নজিরবিহীন গ্রেপ্তারে উদ্বিগ্ন যাত্রীরা ঘটনার পূর্ণ তদন্ত দাবি করছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত