আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৩৫টির বেশি দোকানে চুরি: একাধিক অভিযোগে যুবক গ্রেপ্তার

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৩৫টির বেশি দোকানে চুরি: একাধিক অভিযোগে যুবক গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একাধিক টার্গেট স্টোরে চুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম এন্থনি স্টিভেন মাচুকা (২৯), যিনি বল্ডউইন পার্ক এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে আরভাইন পুলিশ বিভাগ।

গত ২৬ জুন আরভাইনের স্পেকট্রাম সেন্টার মলে অবস্থিত টার্গেট স্টোরে একটি চুরির ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাচুকা কৌশলে একটি ক্যাশ রেজিস্টারের স্ক্রিন ম্যানিপুলেট করে ড্রয়ার খুলে ফেলেন। তাকে বাধা দিতে গেলে তিনি এক কর্মচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।

তদন্তের মাধ্যমে মাচুকাকে চিহ্নিত করে পুলিশ ক্যালিফোর্নিয়ার করোনা শহরের একটি হোটেল থেকে তাকে আটক করে। পুলিশ প্রকাশিত বডি ক্যাম ভিডিওতে দেখা যায়, হোটেলের বাইরে ঘেরাও করে তাকে হাতকড়া পরানো হচ্ছে।

পুলিশ সন্দেহ করছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় টার্গেট স্টোরে অন্তত ৩৫টি চুরির সঙ্গে জড়িত রয়েছেন মাচুকা। তার বিরুদ্ধে রোবারি এবং পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত