আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইয়োসেমাইটে পড়ে যাওয়া সেকোইয়া গাছের ডালে প্রাণ গেল লস এঞ্জেলেসের এক তরুণীর

ইয়োসেমাইটে পড়ে যাওয়া সেকোইয়া গাছের ডালে প্রাণ গেল লস এঞ্জেলেসের এক তরুণীর

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে একটি বিশাল সেকোইয়া গাছের ডাল পড়ে লস এঞ্জেলেসের এক ২৯ বছর বয়সী তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত অ্যাঞ্জেলা লিন, যিনি বর্তমানে উত্তর ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ-তে বসবাস করছিলেন, ১৯ জুলাই তার প্রেমিক ডেভিড হুয়া’র সঙ্গে ইয়োসেমাইট পার্কের টুয়ালামি গ্রোভ এলাকায় হাইকিং করতে গিয়েছিলেন। ঘটনাস্থলটি পার্কিং লট থেকে প্রায় এক মাইল দূরে।

ডেভিড হুয়া স্থানীয় গণমাধ্যম SFGATE-কে বলেন, তারা হঠাৎ ওপর থেকে বিকট শব্দ শুনতে পান এবং দেখতে পান বিশালাকৃতির ডালপালা ভেঙে নিচে পড়ছে। “একটা বড় ডাল সোজা অ্যাঞ্জেলার ওপর পড়ে, আর আমার পেছনে ছোট ছোট আরও অনেক ডাল পড়ে,” বলেন হুয়া।

তিনি জানান, ধাক্কার প্রস্তুতি নিতে নিতে চোখ খুলে দেখেন অ্যাঞ্জেলা মাটিতে পড়ে আছেন এবং মাথার চারপাশে রক্ত জমে যাচ্ছে। তিনি দ্রুত ৯১১ নম্বরে কল করেন এবং সিপিআর দেওয়া শুরু করেন, পরে পার্ক রেঞ্জার এসে তা চালিয়ে নেন।

প্যারামেডিকরা ঘটনাস্থলেই অ্যাঞ্জেলাকে মৃত ঘোষণা করেন এবং জানান, ডাল পড়ার পর সম্ভবত তাৎক্ষণিকভাবেই তার মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর টুয়ালামি গ্রোভ প্রায় এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়। তবে পার্ক কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, যা নিয়ে নিহতের পরিবার, বন্ধু এবং শুভানুধ্যায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

পার্কের এক কর্মকর্তা বলেন, “এই ঘটনা এখনো তদন্তাধীন রয়েছে।”

অ্যাঞ্জেলার প্রেমিক ডেভিড হুয়া পার্কের নিরাপত্তা, গাছের রক্ষণাবেক্ষণ ও ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অ্যাঞ্জেলা লিন সম্পর্কে বন্ধু ও পরিবার জানান, তিনি ছিলেন মিষ্টভাষী, আন্তরিক ও গভীর সম্পর্ক তৈরি করতে পারতেন এমন একজন মানুষ। তিনি ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অব বার্কলে এবং পরে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। বর্তমানে তিনি গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

তার স্মৃতিকে সম্মান জানিয়ে KQED Inc. (বেই এরিয়া ভিত্তিক পিবিএস সদস্য সংস্থা)-এর জন্য একটি দান কর্মসূচি চালু করা হয়েছে।

আগস্ট মাসে লস এঞ্জেলেসের হুইটিয়ারে শুধুমাত্র আমন্ত্রিত পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে অ্যাঞ্জেলাকে সমাহিত করা হবে।

  এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত