আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নর্থ হলিউডে বাথটাবে প্রবাসী বাংলাদেশী তরুণের মর্মান্তিক মৃত্যু

নর্থ হলিউডে বাথটাবে প্রবাসী বাংলাদেশী তরুণের মর্মান্তিক মৃত্যু

ছবিঃ এলএবাংলাটাইমস

নর্থ হলিউডে এক মর্মান্তিক ঘটনায় মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন আমেরিকান-বাংলাদেশী তরুণ রায়ান জাফর (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। নিজ বাসার বাথটাবে গোসল করার সময় অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কাজে যাবার আগে গোসল করতে গিয়ে দীর্ঘ সময় ধরে বাথরুমে সাড়া না পেলে, পরিবারের সদস্যদের সন্দেহ হয়। রায়ানের বাবা, নর্থ হলিউডে দীর্ঘদিন বসবাসরত প্রবাসী ব্যবসায়ী জেফরী জাফর, বাইরে থেকে বারবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে বাধ্য হন জরুরি সেবাদানকারী নম্বর ৯১১-এ ফোন করতে।

পুলিশ এবং প্যারামেডিকসের নির্দেশনায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে বাথরুমে প্রবেশ করে রায়ানকে বাথটাবে অচেতন অবস্থায় দেখতে পান। তাঁর শরীরের কিছু অংশ পানির বাইরে থাকলেও, বাকি অংশ ছিল বাথটাবের ভেতরে। বাথটাবের পর্দা ছিঁড়ে পড়ে থাকায় প্রাথমিকভাবে ঘটনাটি ঘিরে ধোঁয়াশা তৈরি হয়।

ঘটনাস্থলে পৌঁছেই প্যারামেডিকস টিম রায়ানকে বাঁচানোর জন্য CPR প্রয়োগ করে, কিন্তু শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ পাঠানো হয়েছে নর্থ হলিউডের একটি হাসপাতালের ময়নাতদন্ত কেন্দ্রে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট পেতে ৪২ থেকে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানাজা ও দাফনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রায়ান জাফর জন্মগ্রহণ করেছিলেন লস এঞ্জেলেসে। শৈশবে তিনি ছিলেন চঞ্চল স্বভাবের, কিন্তু বয়সের সাথে সাথে অনেক পরিপক্ব হয়ে ওঠেন। তিনি শখের বসে বন্ধুদের সঙ্গে ইংরেজি RAP গানে কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেছেন।

একজন মেধাবী ছাত্র ও সৃজনশীল তরুণ হিসেবে রায়ান বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে লস এঞ্জেলেসের বাংলাদেশি প্রবাসী সমাজে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের পাশাপাশি অনেক প্রবাসী বন্ধু-বান্ধব তার বাসায় ছুটে যান ও টেলিফোনে সমবেদনা জানান।

বাংলাদেশি কমিউনিটির অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রায়ানের সঙ্গে তোলা স্মৃতিময় ছবি ও তাকে নিয়ে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত