আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

ইস্ট হলিউড নাইটক্লাব হামলার ঘটনায় গুলি চালানো ব্যক্তি গ্রেপ্তার

ইস্ট হলিউড নাইটক্লাব হামলার ঘটনায় গুলি চালানো ব্যক্তি গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

ইস্ট হলিউডের এক নাইটক্লাবের বাইরে গাড়ি তুলে দিয়ে ৩৭ জনকে আহত করার ঘটনায় মূল অভিযুক্তকে গুলি করার অভিযোগে এক ২৮ বছর বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম এফ্রেইন ভিলালোবাস, যিনি লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের ইনমেট লোকেটর অনুযায়ী লন্ডেলের বাসিন্দা। রেডোন্ডো বিচে রোববার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে তাকে আটক করা হয়। ভিলালোবাস গত ১৯ জুলাই থেকে পলাতক ছিলেন, যেদিন ২৯ বছর বয়সী ফার্নান্দো রামিরেজ গাড়ি চালিয়ে ইস্ট হলিউডের একটি জনপ্রিয় নাইটক্লাবের সামনে জনতার ওপর উঠে পড়েন। নর্থ ভারমন্ট অ্যাভিনিউর ১০০০ ব্লকে সংঘটিত এই ঘটনায় ৩৭ জনকে হাসপাতালে নিতে হয়েছিল।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ১২০ জনেরও বেশি ফার্স্ট রেসপন্ডার পৌঁছান এবং আহতদের মধ্যে কেউ হালকা আঘাতপ্রাপ্ত ছিলেন, কেউবা আবার গুরুতর ভাঙাচোরা ও ল্যাকারেশনস (ছেঁড়াফাটা ক্ষত) নিয়ে চিকিৎসা নেন। কয়েকজন গাড়ির নিচে আটকে পড়েছিলেন, তবে ভাগ্যক্রমে কেউ মারা যাননি। দুর্ঘটনার পর স্থানীয়রা রামিরেজকে গাড়ি থেকে বের করে মারধর করেন। তখনই অভিযোগ অনুযায়ী, ভিলালোবাস রাস্তার অপর প্রান্ত থেকে এসে রামিরেজকে পিঠের নিচের অংশে গুলি করেন এবং সেখান থেকে পালিয়ে যান।

রামিরেজকেও হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। ২২ জুলাই লস এঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস তাকে ৩৭টি হত্যাচেষ্টার অভিযোগ এবং ৩৭টি মারাত্মক অস্ত্র দিয়ে হামলার অভিযোগে অভিযুক্ত করে। অভিযোগ প্রমাণিত হলে, তার বিরুদ্ধে একাধিকবার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত