আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন-নেতানিয়াহুর ফোনালাপ

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন-নেতানিয়াহুর ফোনালাপ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল সোমবার এক ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ক্রেমলিন এই তথ্য জানিয়েছে বলে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে। আলোচনায় দুই নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা নিয়েও কথা বলেন। 

ফোনালাপের বিষয়ে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ফোনালাপে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যার একটি সুষ্ঠু নিষ্পত্তির সমর্থনে রাশিয়ার অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন।

বিবৃতিতে আরো বলা হয়, ফোনালাপে ইরানের পরমাণু কর্মসূচি এবং সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার উপায় নিয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য, নেতানিয়াহু ও পুতিনের সর্বশেষ ফোনালাপ হয়েছিল গত আগস্ট মাসে।
ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম ক্যান নিউজ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা করছেন। প্রতিবেদনে বলা হয়, তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে বাড়তে থাকা কূটনৈতিক টানাপোড়েন প্রশমনের লক্ষ্যে সক্রিয় ভূমিকা নিচ্ছেন।

ক্যান নিউজের তথ্যমতে, নেতানিয়াহুর দপ্তর সম্প্রতি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, বিশেষ করে ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখার পুতিনের অবস্থানের পর যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের যে উত্তেজনা তৈরি হয়েছে, তা নিরসনের উদ্দেশ্যে। যদিও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ছে, তবুও রাশিয়া ফিলিস্তিনি সংগঠনগুলোর, বিশেষ করে হামাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে বলে ক্রেমলিনের বিবৃতিতে ইঙ্গিত পাওয়া যায়।

এ বছরের শুরুর দিকে রুশ-ইসরায়েলি জিম্মি সাশা ট্রুফানোভ মুক্তি পাওয়ার পর, পুতিন তাকে এবং তার পরিবারকে উদ্দেশ্য করে বলেন, ‘তোমার মুক্তি সম্ভব হয়েছে ফিলিস্তিন ও তাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে রাশিয়ার দীর্ঘমেয়াদি সম্পর্কের কারণে। আমাদের হামাস নেতৃত্বকেও এই মানবিক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানানো উচিত।

 এই সাম্প্রতিক ফোনালাপকে বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবে দেখছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত