আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মালয়েশিয়ায় হকি যুবাদের বিশ্বকাপ প্রস্তুতি: বুকিত জালিল স্টেডিয়ামে ফোকাসড অভ্যাস।

মালয়েশিয়ায় হকি যুবাদের বিশ্বকাপ প্রস্তুতি: বুকিত জালিল স্টেডিয়ামে ফোকাসড অভ্যাস।

আগামী ২৮ নভেম্বর ভারতে শুরু হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। আসরকে সামনে রেখে এক মাসেরও বেশি সময় ধরে মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রতিদিন দুই বেলা ঘাম ঝরাচ্ছেন সামিন-রিফাতরা। বাংলাদেশ হকি ফেডারেশনের পরিকল্পনা ছিল সেপ্টেম্বরে পাকিস্তানে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার। কিন্তু শেষ মুহূর্তে পরিবর্তন এসেছে সেই পরিকল্পনায়। পাকিস্তানের পরিবর্তে এখন মালয়েশিয়া যাবে লাল-সবুজের যুব দল। 

ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান জানান, মালয়েশিয়ার অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে কমপক্ষে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার ভাষায়, 'পাকিস্তান-মালয়েশিয়া বয়সভিত্তিক দলে সমশক্তির। তাই প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না।'

অক্টোবরের শেষ দিকে ইউরোপ সফরের পরিকল্পনাও করছে হকি ফেডারেশন। এ নিয়ে ইতোমধ্যে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে আলোচনা চলছে। সেখানে জাতীয় দল কিংবা ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ। বিশ্বকাপের জন্য ডাচ কোচ আইকম্যানকে এনেছে ফেডারেশন প্রাথমিকভাবে ক্যাম্পে ৪০ জন খেলোয়াড় থাকলেও তা নেমে এসেছে ২৬ জনে। এই ২৬ জনের জন্যই মালয়েশিয়ার ভিসা আবেদন করা হয়েছে।

আরেকদিকে সিনিয়র জাতীয় দল এশিয়া কাপে ষষ্ঠ হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে জায়গা পেতে হলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ জিততে হবে বাংলাদেশকে। তবে এখানেও বড় চ্যালেঞ্জ খরচের বিষয়টি। কারণ এশিয়ান হকি ফেডারেশনের আয়োজিত এই সিরিজের সিংহভাগ খরচই বহন করতে হবে বাংলাদেশকেই। 

রিয়াজুল হাসান বলেন, 'আম্পায়ার, এএইচএফ কর্মকর্তা, পাকিস্তানের স্থানীয় খরচ সবই আমাদের বহন করতে হবে। কষ্ট হলেও এটা করতে হবে, না হলে পাকিস্তান আমাদের বিপক্ষে না খেলেই বাছাইয়ে জায়গা পেয়ে যাবে।' বাংলাদেশ হকির সামনে তাই এখন দুই চ্যালেঞ্জ প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়া এবং বাছাই সিরিজে জয়ের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নেওয়া।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত