আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

খেলায় হ্যান্ডশেক করেনি ভারত

খেলায় হ্যান্ডশেক করেনি ভারত

দুই দেশের দীর্ঘস্থায়ী উত্তেজনা এবার খেলায়ও প্রতিফলিত হলো। এশিয়া কাপ টি-টোয়েন্টি ম্যাচের টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলাননি। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররাও পাকিস্তান দলের সঙ্গে সৌজন্যমূলক হ্যান্ডশেক করতে যাননি। সাধারণত খেলার আগে ও পরে দুই দলের মধ্যে করমর্দন হওয়াই নিয়ম, তবে এটি হয়নি।

পরে পুরস্কার বিতরণী মঞ্চে ভারত অধিনায়ক সূর্যকুমার এই সিদ্ধান্তের কারণ জানিয়ে বলেন, ‘কিছু বিষয় খেলার আবেগের থেকেও বড়। আমরা কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার ও ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছি। এই জয়ও তাদের উৎসর্গ করেছি।’

সূর্যকুমারের সঙ্গে মাঠে থাকা শিভম দুবে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো এড়ান, আর ভারতের বাকি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফেরা সাজঘর থেকে নামেননি। আরেকদিকে পাকিস্তান দল ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর জন্য অপেক্ষা করছিল।

এই ঘটনার প্রতিবাদ হিসেবে ম্যাচ-পরবর্তী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, সালমান আলি আগা অনুষ্ঠানে উপস্থিত থাকা এক ভারতীয় ধারাভাষ্যকারের সঙ্গেও কথা বলতে অস্বীকার করেন। 

সূত্র জানান, যদি সঞ্চালক পাকিস্তানি হতেন তাহলে সালমান আলি আগা অনুষ্ঠানে যোগ দিতেন। 

পাকিস্তান দলের কোচ মাইক হেসন ভারতীয় দলের আচরণকে অ-খেলোয়াড়সুলভ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, ভারতীয় দলের কারণে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হননি। পাকিস্তান দলের ম্যানেজমেন্টও ভারতীয় দলের আচরণ নিয়ে ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

উল্লেখ্য যে, চলতি বছরের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ সাধারণ মানুষ নিহত হন। এর পর ভারত-পাকিস্তানের মধ্যে চারদিনের উত্তেজনা সৃষ্টি হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড ও দলের ওপরও সেই সময়ে সমালোচনা হয়েছিল। তবে সরকারের অনুমতি পাওয়ার পরই এশিয়া কাপ খেলতে নামার সিদ্ধান্ত নেওয়া হয় ভারতীয় দলের পক্ষ থেকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত