আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

হ্যামারের সিংহাসনে কাটজবার্গের গর্জন: আবারও ক্ষমতার শীর্ষে!

হ্যামারের সিংহাসনে কাটজবার্গের গর্জন: আবারও ক্ষমতার শীর্ষে!

স্টেডিয়ামের আলো ঝলমলে পরিবেশ, হাজারো দর্শকের চোখে অপেক্ষার উত্তেজনা। হঠাৎ নীরবতা নেমে আসে, সবাই তাকিয়ে থাকে বৃত্তের ভেতর দাঁড়ানো তরুণ কানাডিয়ান অ্যাথলেটের দিকে। মুহূর্ত পরেই দেহের সমস্ত শক্তি ও ছন্দ মিলিয়ে ছুটে যায় ইস্পাতের গোলক আর তা উড়ে যায় এমন এক দূরত্বে, যা গত দুই দশক কেউ ছুঁতে পারেনি। তারপর গর্জে ওঠে টোকিওর আকাশ, কারণ সেই মুহূর্তে জন্ম নেয় নতুন ইতিহাস।

অ্যাথলিটিকসে হ্যামার থ্রোতে যেন একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছেন কানাডার ইথান কাটজবার্গ। মাত্র ২৩ বছর বয়সে তিনি মঙ্গলবার টোকিও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮৪.৭০ মিটার দানবীয় ছোড়া ছুড়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব শিরোপা ধরে রাখলেন। একই সঙ্গে ভাঙলেন চ্যাম্পিয়নশিপ রেকর্ড ও গড়লেন নতুন উত্তর আমেরিকান রেকর্ড। এটি শুধু তার ক্যারিয়ারের আরেকটি স্বর্ণপদক নয়, বরং অলিম্পিক জয়ের পর হ্যামার থ্রোতে তার অপ্রতিরোধ্য শাসনের দৃঢ় ঘোষণা।

গেল পরশু দিন প্রথম প্রচেষ্টায় ৮২.৬৬ মিটার ছুড়ে এগিয়ে গিয়েছিলেন, যদিও মুহূর্তেই জার্মানির মার্লিন হুমেল ৮২.৭৭ মিটারে শীর্ষে চলে যান। কিন্তু কাটজবার্গের প্রতিক্রিয়া ছিল রূপকথার মতো দ্বিতীয় ছোড়াতেই ৮৪.৭০ মিটার উড়িয়ে দিয়ে বাকিদের নাগালের বাইরে চলে যান। তারপর যেন ছিল নিখুঁত ছন্দের সিম্ফনি। ৮২.০১, ৮১.৮৬, ৮৩.০৭ ও ৮৩.৭৩ মিটার-প্রতিটি প্রচেষ্টাই প্রমাণ করল তার ধারাবাহিকতা। এমনকি একটিও ছোড়া নামেনি গত বিশ্ব চ্যাম্পিয়নশিপের জেতা দূরত্বের নিচে।

'আমি সত্যিই এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না,' জয়োত্তর আবেগে বললেন কাটজবার্গ। 'চার জন অ্যাথলেট ৮০ মিটারের ওপরে গিয়েছেন, যা আমাকে আরও তাড়না দিয়েছে। আমি সীমারেখা ভাঙতে ভালোবাসি। এখন আমি বিশ্ব রেকর্ড থেকে মাত্র দুই মিটার দূরে, তাই লড়াই চালিয়ে যাব।' 

এছাড়া এই ইভেন্টে রৌপ্য জিতেছেন হুমেল, আর হাঙ্গেরির বেন্সে হালাজ নিজের সেরা পারফরম্যান্স দিয়ে টানা তৃতীয় ব্রোঞ্জ নিশ্চিত করেছেন। ইউক্রেনের মিখাইলো কোখানও ব্যক্তিগত সেরা (৮২.০২ মিটার) করেও চতুর্থেই থেমে যান। এই জয়ে কানাডা পেয়েছে টানা তৃতীয় বারের মতো হ্যামারের 'ডাবল গোল্ড'। আগের দিন নারীদের বিভাগে সোনা জিতেছেন ক্যামেরিন রজার্স, আর পুরুষ বিভাগে সেই ধারা ধরে রাখলেন কাটজবার্গ। 

রজার্সের প্রসঙ্গে কাটজবার্গ বলেন, 'আসলে, গতকাল ও আমাকে চাপের মধ্যে ফেলে দিয়েছিল। আমি আশা করছিলাম, আমি আগে নিক্ষেপ করতে পারব, তারপর আমিই ওকে চাপের মধ্যে ফেলতে পারব। কিন্তু তেমনটি হয়নি, ওর ইভেন্টে ও একেবারেই অস্বাভাবিক রকমের দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। আর আজ রাতে সেটার ধারাবাহিকতা বজায় রাখলাম আমি, সবকিছু সত্যিই অবিশ্বাস্য লাগছে।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত